রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা নিয়ে কী করবেন জানেন কি?‌ কী সঙ্কেত বয়ে আনে এই টাকা জেনে নিন

রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা নিয়ে কি করবেন জানেন কী?‌ কী সঙ্কেত বয়ে আনে এই টাকা জেনে নিন

রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পাওয়ার ঘটনা আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। এই বিষয়টা নিয়ে নানা মানুষ নানা মত প্রকাশ করেন। অনেক সময় বাড়ি থেকে বেরনোর সময় এমন হয়েছে যে রাস্তায় টাকা বা কয়েন পড়ে থাকতে দেখা যায়। অনেক মানুষ এমন রয়েছেন যে রাস্তায় টাকা পড়ে থাকলে তা তৎক্ষণাত তুলে নেন আবার এমনও মানুষও রয়েছেন যাঁরা এই টাকার দিকে ফিরেও তাকান না অথবা তা তুললেও কোনও মন্দিরে দান করে দেন। কিন্তু কোনওদিন কি এটা ভেবেছেন যে রাস্তায় পড়ে থাকা অর্থ আপনাকে কি সঙ্কেত দিচ্ছে। চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক।

অর্থ লক্ষ্মীর প্রতীক

অর্থ লক্ষ্মীর প্রতীক

হিন্দু ধর্মে অর্থকে লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। এরকম অবস্থায় রাস্তায় পড়ে থাকা অর্থ যদি দেখেও না দেখার ভান করে তা ছেড়ে দিয়ে চলে যান তাতে মা লক্ষ্মীর অপমান হয়। এ কারণেই বলা হয়, রাস্তায় টাকা পড়ে থাকলে দেখলে তা অসম্মান করা উচিত নয়।

 বাড়ি থেকে বেরনোর সময়

বাড়ি থেকে বেরনোর সময়

বাড়ি থেকে বেরনোর সময় অর্থ পাওয়া অথবা বাড়িতে ফেরার সময় অর্থ পাওয়া এই দুটিরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। বাড়ি থেকে বেরনোর সময় টাকা পেলে তা অফিসে বা কর্মস্থলে রাখুন, খরচ করা উচিত নয়। অন্যদিকে, পথে পয়সা বা নোট পাওয়া গেলে তা ব্যয় করা উচিত নয়।

 কাজ থেকে ফেরার পথে টাকা কুড়িয়ে পেলে

কাজ থেকে ফেরার পথে টাকা কুড়িয়ে পেলে

অন্যদিকে, অফিস, কর্মস্থল বা কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করে বাড়ি ফেরার সময় যদি এটি পাওয়া যায় তবে শাস্ত্র অনুসারে একে নিজের কাছে বাঁচিয়ে রাখুন। তবে, এটা মনে রাখা জরুরী যে এটার সঙ্গে উপার্জনের অর্থ অন্তর্ভুক্ত করা উচিত নয়। আসলে এর পেছনের কারণ হল, বাইরে থেকে প্রাপ্ত অর্থ উপার্জিত টাকায় পাওয়া গেলে অপ্রয়োজনীয় খরচ বাড়তে থাকে। আপনি চাইলে ডায়েরি বা খামে মুড়ে রাখতে পারেন।

শুভ ইঙ্গিত টাকা কুড়িয়ে পাওয়া

শুভ ইঙ্গিত টাকা কুড়িয়ে পাওয়া

তবে জ্যোতিষশাস্ত্র মতে, কেউ যদি রাস্তায় টাকা কুড়িয়ে পান, তা হলে খুব শুভ সঙ্কেত বলে মনে করা হয়। কারণ ভারতীয় জ্যোতিষে টাকাকে লক্ষ্মীর আর এক রূপ বলে মানা হয়। তাই যখন কেউ টাকা কুড়িয়ে পান, তখন জানতে হবে যে, তাঁর ওপর মা লক্ষ্মী কৃপা বর্ষণ করছেন। তাঁর জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্র দূর হতে চলেছে।

শীঘ্রই কাজ সিদ্ধ হওয়ার সঙ্কেত

শীঘ্রই কাজ সিদ্ধ হওয়ার সঙ্কেত

জীবনে নতুন কিছু করবেন বলে ভাবছেন, তখন যদি হঠাৎ টাকা কুড়িয়ে পাওয়া যায়, তা হলে জানতে হবে যে, সেই কার্য সিদ্ধি হবেই। খুব সকালে বা ভোর বেলা যদি টাকা কুড়িয়ে পান, তা হলে জানতে হবে ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে।

টাকা–পয়সা কুড়িয়ে পেলে কী করবেন

টাকা–পয়সা কুড়িয়ে পেলে কী করবেন

টাকা পয়সা কুড়িয়ে পেলে কোনও ভাবেই তা দান করবেন না। মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ টাকাটা নিজের কাছে রেখে দিন। সেই টাকা গঙ্গাজলে ধুয়ে ঠাকুরের আসনে রেখে নিত্য পুজো করতে থাকুন। ধীরে ধীরে বুঝতে পারবেন ভাগ্য কতটা আপনার ওপর সুপ্রসন্ন হয়েছে। জীবন কতটা বদলে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+