শনির মহাদশা থেকে মুক্তি পেতে কী কী করবেন, জেনে নিন
শনির মহাদশা থেকে মুক্তি পেতে কী কী করবেন, জেনে নিন
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহ সবথেকে ধীর গতির গ্রহ। আড়াই বছর পর শনি ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করবে। যার ফলে ১২ রাশির উপর প্রভাব বিস্তার করে। চলতি বছরে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে শনি। এর ফলে কারোর সাড়ে সাতি শুরু হবে, কারোর আবার কেটে যাবে। এর জন্য আবার অনেক ব্যক্তিকে অসুবিধার সম্মুখীন হতে হবে। যেহেতু শনি গ্রহ অনুযায়ী শনির অশুভ প্রভাব এড়াতে কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেইসঙ্গে ভালো কাজ করা উচিত। শনির প্রভাব থেকে রক্ষা পেতে জীবনে কী কী করা দরকার তা জেনে নিন। ২০২১ সালে শনি কিন্তু ঘর পরিবর্তন করেনি। তবে চলটি বছরে এপ্রিল মাসের ২৯ তারিখ শনি গ্রহ ঘর পরিবর্তন করবে সে। কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি গ্রহ। আর এর ফলে ধনু রাশির জাতক-জাতিকারা এর কারণে বিশেষ সুবিধা পাবেন। শনির ঢাইয়া শেষ হবে ধনু রাশির ব্যক্তিদের। শনি কুম্ভ রাশিতে প্রবেশ এর সঙ্গে সঙ্গে মীন রাশির শুরু হবে সাড়ে সাতি।

শনির মহাদশা থেকে মুক্তি পেতে করা দরকার
শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য শনিবারকেই সেরা দিন বলে মনে করা হয়। এই দিন যদি শনি দেবতার পুজো করা হয়, তাহলে সর্বোচ্চ ফল লাভ হয় বলে আশা করা হয় জ্যোতিষশাস্ত্রে। শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য হনুমানজির পুজো করুন। সংকটমোচন হনুমানজির কৃপা করলে শনি দেবতা রক্ষা করে। কোনও ব্যক্তি যদি প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করেন, তাহলে বিশেষ করে মঙ্গলবার ও শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে প্রসাদ নিবেদন করুন। তাহলে আপনি মহাদশা থেকে মুক্তি পাবেন।

শিবের উপাসনা করুন
শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য দেবতা শিবের উপাসনা করা ভালো। নিয়মিত শিবের মন্ত্র পাঠ করুন। এতে জীবনের সব বাধা দূর হয়। যদি কোনও ব্যক্তি শিবের সহস্রনাম বা পঞ্চাক্ষরী মন্ত্র পাঠ করেন, উপকার পাবেন।

শনিদেবের পছন্দ অনুযায়ী কাজ করুন
শনি কিন্তু কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। তাই শনিদেবের পছন্দ অনুযায়ী কাজ করুন। আপনার পিতা-মাতাকে সম্মান করুন। তাদের সেবা করুন। নারীদের সম্মান করুন। অসহায় গরিবদের সাহায্য করুন। তাহলে শনিদেব সন্তুষ্ট থাকেন, তিনি আপনাকে ভালো ফল দিয়ে থাকেন। যার ফলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এবং চাকরি বা ব্যবসাক্ষেত্রে আপনার সাফল্য মিলবে।

শমী গাছ লাগান
বাড়ির যেকোনোও ঘরে একটি শমী গাছ লাগান। তাহলে শনির কৃপা সবসময় আপনার উপর থাকবে। যদি আপনি শমী গাছ লাগাতে না পারেন তাহলে শমী গাছের কমপক্ষে ৩ ইঞ্চি লম্বা শিকড় কালো কাপড়ে বেঁধে আপনার ডান হাতে পরুন। এর মাধ্যমে শনি শুভ ফল দিতে শুরু করবেন। পিপল গাছে গুড় বা চিনি মিশিয়ে মিষ্টি জল নিবেদন করুন। তারপর তেলের বাতি লাগান। প্রতি শনিবার এই কাজটি করুন, খুব উপকার হবে। ব্যবসাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে আপনার সাফল্য মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications