পিতৃপক্ষে কোন কোন জিনিস দানে শুভ ফল পাওয়া যায়, কাটে পিতৃদোষও, জানেন আপনি?
ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পিতৃপক্ষ শুরু হয়। অর্থাৎ চলতি বছর পিতৃপক্ষ শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। এই সময় পূর্বপুরুষদের সন্তুষ্ট করা খুব দরকার। তবেই কিন্তু আপনার পরিবারের উপর শুভ প্রভাব পরবে।
এই সময়ে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনার জন্য ও কুণ্ডলীতে থাকা পিতৃদোষ দূর করতে আপনি কিন্তু এই জিনিসগুলি দান করতে পারেন। এই জিনিসগুলি দানে শুভ ফল পাওয়া যায়। জানুন পিতৃপক্ষের সময়ে কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ।

- গরুকে খাবার দান করুন
পিতৃপক্ষের সময়ে গরুকে খাবার দান করা অত্যন্ত শুভ। এতে আপনার পরিবারে সুখ, সমৃদ্ধি বজায় থাকবে। এমনকি পূর্বপুরুষেরাও কিন্তু খুব খুশি হবেন। যদি রোজ দিতে না পারেন তাহলে মঙ্গল ও শনিবার করে এই খাবার দান করবেন। এতে পিতৃপুরুষরাও খুব খুশি হবেন।
- খাঁটি ঘি
গরুর দুধ থেকে তৈরি খাঁটি ঘি কাউকে দান করুন। যদি পারেন দারিদ্র ব্যক্তিদের দান করুন। এতে তারাও খুব খুশি হন। এতে আপনার পরিবারেও সুখ, শান্তি বজায় থাকবে। এমন কি জন্মকুন্ডলীতে যদি আপনার পিতৃদোষ থাকে, তা থেকেও কিন্তু মুক্তি পাবেন আপনি।
- গুড়
পিতৃপক্ষের সময় গুড় দান করা শুভ। যদি আপনি এই সময় কাউকে গুড় দান করেন, তাহলে পূর্বপুরুষেরা খুব খুশি হন। তাদের আশীর্বাদে আপনার পরিবারের সুখ বজায় থাকবে। দাম্পত্য জীবনেও আপনার সুখ লেগে থাকবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার।
- চাল
পিতৃপক্ষের সময় চাল নিবেদন করুন। যদি পারেন চালের সঙ্গে তিল, গম নিবেদন করুন। এতে আপনার জন্মকুন্ডলীতে যদি পিতৃদোষ থাকে, তাও কিন্তু সহজে দূর হবে। চাকরি থেকে ব্যবসায় সফলতা লেগে থাকবে আপনার।
- সোনা
পিতৃপক্ষের সময় সোনা দান করা শুভ। বলা হয়, যদি আপনি সোনা দান করেন, তাহলে আপনার পরিবারের কোনও সমস্যা থাকবে না। এমনকি আপনার জীবনেও সুখ, সমৃদ্ধি লেগেই থাকবে। কোনও কাজেও কিন্তু আপনি পিছিয়ে যাবেন না। তবে এটা কিন্তু নিজের ইচ্ছায় দান করতে হবে। মনে কোনও খারাপ চিন্তা রেখে কখনোই সোনা দান করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications