মা লক্ষ্মীর কৃপা পেতে প্রতি শুক্রবার রাশি অনুযায়ী এই মন্ত্রগুলো জপ করুন, সাফল্য পাবেন
মা লক্ষ্মীর কৃপা পেতে প্রতি শুক্রবার রাশি অনুযায়ী এই মন্ত্রগুলো জপ করুন, সাফল্য পাবেন
মা লক্ষ্মী হল ধন সম্পদের দেবী। তাঁর বিশেষ আশীর্বাদ পেতে তাঁকে খুশি করা খুব দরকার। এতে সকল জাতক-জাতিকার মনের বাসনা পূর্ণ হয়। এবং অর্থের সংকট অনেকটাই কেটে যায়। মা লক্ষ্মীর বিশেষ কৃপা কিভাবে পাবেন এবং পরিবারকে সম্পদে ধন-সম্পদে পূর্ণ করবেন, তা জেনে নিন। জেনে নিন শুক্রবার কোন কোন কাজ করলে মা লক্ষ্মী খুশি হন এবং আপনার ওপর কৃপা করে থাকেন। যার ফলে ধন-সম্পদে আপনার বাড়ি পূর্ণ হয় এবং অর্থের অভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। শুক্রবার সম্পদের দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। ব্যক্তির জীবনে ধন-সম্পদ লাভ হয় কিন্তু যে বাড়িতে মা লক্ষ্মী থাকেন না, এবং যে বাড়িতে মা লক্ষ্মী পুজো হয় না তাদের বাড়িতে দারিদ্রতা নেমে আসে। অর্থের সংকট ক্রমশই দেখা দিতে থাকে। তাই প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন, সাফল্য পাবেন।

তুলা রাশি
মা লক্ষ্মীকে খুশি করতে তুলা রাশির জাতক-জাতিকারা প্রতি শুক্রবার "ওম হ্রীম ক্লীম শ্রীম" এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্র জপ করলে আপনাদের জীবনে সাফল্য আসবে। আপনারা আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে আপনারা উন্নতি লাভ করবেন। তাই আর দেরি না করে আজই এই মন্ত্রটি জপ করুন।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকারা "ওম আইম ক্লিন সান:" এই মন্ত্র উচ্চারণ করলে উপকৃত হবেন। আপনাদের জীবনে যে বাধা আছে সেটা কেটে যাবে। আপনারা যে ঋণ নিয়ে নিয়েছেন খুব তাড়াতাড়ি ঋণমুক্ত হতে পারবেন। নতুন ব্যবসায় আপনারা বিনিয়োগ করার কথা ভাবছেন, করতে পারেন। তাতে আপনার জীবনে সাফল্য আসবে।

ধনু রাশি
"ওম হ্রীম ক্লীম সউন:" মন্ত্র উচ্চারণ করলে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্য আসে। তারা অনেক দূর পর্যন্ত জীবনে এগোতে পারে। কাজের ক্ষেত্রে কোনো বাধা থাকে না। আজ যদি আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে লটারি কাটেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের লটারি জেতার সুযোগ রয়েছে।

মকর রাশি
এই রাশির ব্যক্তিরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে "ওম আইম ক্লীম হ্রীম শ্রী সান:" মন্ত্রটি উচ্চারণ করুন। তাহলে আপনার ওপর দেবীর বিশেষ কৃপা থাকবে। তাহলে আপনি জীবনে সাফল্যের চূড়ায় পর্যন্ত পৌঁছতে পারবেন। আপনি যে সরকারি চাকরির আশা করছেন এবং যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাতে আপনি সফল হবেন। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে।

কুম্ভ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের "ওম হ্রীম আইম ক্লিন শ্রীম" এই মন্ত্রটি জপ করলে জীবনের সমস্ত বাধা কেটে যায় এবং সেইসঙ্গে দেবীর বিশেষ আশীর্বাদও পেয়ে যাবেন। প্রতি শুক্রবারেই এটি তিনবার করে জপ করুন। তাহলে জীবনের সব বাধা কেটে আপনি সুস্থ পথে বাঁচতে পারবেন। পারিবারিক ও দাম্পত্য কলহ আপনার কেটে যাবে। আপনার আর্থিক দিকে উন্নতি দেখা দেবে।

মীন রাশি
আপনি যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে প্রতি শুক্রবারেই "ওম হ্রীম ক্লীম সান:" মন্ত্র জপ করুন। এটি জপ করলে মা লক্ষ্মী খুশি হন এবং আপনাকে ধন-সম্পদের আশীর্বাদ দেন। সেই সঙ্গে আপনার সংসার পূর্ণ হয়ে উঠবে।

কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকাদের শুক্রবার করে "ওম আইম ক্লিন শ্রী" এই মন্ত্র জপ করা উচিত। তাহলে মনের আশা পূর্ণ হয় এবং সেইসঙ্গে যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তারা ব্যবসায় লাভ দেখতে পাবেন। যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর দেরি না করে আজ থেকেই এই মন্ত্রটি জপ করুন।

কন্যা রাশি
এই রাশির জাতক-জাতিকারা মা লক্ষ্মীর "ওম শ্রী আইম সান:" এই মন্ত্র জপ করলে জীবনে উন্নতি করতে পারবেন। আপনারা যে আশা করছেন সেটা আপনাদের পূর্ণ হবে এবং সেইসঙ্গে অর্থের অভাব কেটে যাবে। আপনারা জীবনে সফল হবেন। আর্থিক দিকে অনেকটাই উন্নতি হবে।

মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের দেবী লক্ষ্মীকে খুশি করবার জন্য প্রতি শুক্রবার করে "ওম আইম ক্লিন সান:" এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করা দরকার। এটি উচ্চারণ করলে জীবনে তারা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। কর্মক্ষেত্র ও চাকরিক্ষেত্রে যে বাধা আছে সেটা কেটে যাবে। আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। যে চাকরিতেই আপনারা যাবেন সেখানেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন।

বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের প্রতিদিন "ওম অম ক্লীম শ্রীম" এই মন্ত্রটি জপ করা উচিত। অন্তত একবার করে হলেও এই মন্ত্র জপ করা উচিত। তাহলে আপনি জীবনে সফলতা পাবেন এবং চাকরিক্ষেত্রে সমস্ত বাধা কেটে যাবে। জীবনে উন্নতি করতে পারবেন। আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে "ওম ক্লিন অইন সান:" এই মন্ত্র জপ করা উচিত। তাহলে জীবনে সফলতা পাবেন তাঁরা। কর্মক্ষেত্রেই আপনারা উন্নতি করতে পারবেন। যদি আপনারা নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে চান করতে পারেন। জীবনে সফলতা আসবে।

জ্যোতিষশাস্ত্রে কী বলা হয়
জ্যোতিষশাস্ত্রে বলা হয় কোন দেবতার মন্ত্র জপ করলে তাদের বিশেষ কৃপা পাওয়া যায়। রাশি অনুযায়ী মন্ত্র জপ করলে তা বেশি ফলদায়ক হয়। সেই ব্যক্তির কোন অর্থের অভাব থাকে না। জীবন ভালোভাবে বাঁচতে পারে। দাম্পত্য ও পারিবারিক জীবনে সুখের মুখ দেখেন তাঁরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications