Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনি কেমন মানুষ? জানা যায় নামের প্রথম অক্ষর থেকেই!

আপনি কেমন মানুষ? জানা যায় নামের প্রথম অক্ষর থেকেই!

কবি বলেছেন, '‌নামে কী–বা আসে যায়?’‌ কিন্তু সত্যিই কি তাই? কাব্যে যাই বলা হোক না কেন, যে কোনও মানুষের জীবনে নাম অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নামই তাঁর প্রথম পরিচয়। তাই নামের সঙ্গে আমরা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে।

জ্যোতিষশাস্ত্র মতেও মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম। নামের সঙ্গে পজিটিভ বা নেগেটিভ প্রভাব জড়িয়ে থাকে। সাধারণত ভারতীয়রা এমন নাম দিতে পছন্দ করেন, যার কোনও মানে রয়েছে। নামের সঙ্গে অনেক সময় ধর্মীয় যোগও থাকে। ধর্মীয় বা সামাজিক আচার-অনুষ্ঠানের মাধ্যমেও নবজাতকের নামকরণ অনেক সময় করে থাকেন অভিভাবকরা। জ্যোতিষশাস্ত্র বলছে যে নামের প্রত্যেক অক্ষরের মধ্যে একটা তরঙ্গ কাজ করে। এই তরঙ্গ ক্রমাগত আমাদের ব্যক্তিত্বের ওপর প্রভাব বিস্তার করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কখনও মৃত্যুর পরেও একটিমাত্র জিনিস আমাদের সঙ্গে থাকে। তা হল আমাদের নাম।

এ (‌A) ‌অক্ষর

এ (‌A) ‌অক্ষর

ইংরেজী বর্ণমালার প্রথম অক্ষর এ (‌A)‌ যদি আপনার ইংরাজি নামের বানানের প্রথম অক্ষর হয়ে থাকে, তার মানে আপনি হবেন আপনার মালিক। বিশেষ দৃঢ়তা আপনার চরিত্রে থাকার জন্য আপনার ব্যক্তিত্বকে আলাদা ভাবে চেনা যায়। আপনি বাইরের কারও চাপে আপনার আদর্শ, বিশ্বাস ও মতাদর্শকে সহজে পাল্টান না। তাই বলে আপনি একগুঁয়ে মোটেই নন। আপনি সাহসী, সেই সঙ্গে আপনি অনেক নমনীয়। তাই খুব সহজে অপরের যুক্তিবাদী মতামতকে খুব সহজে গ্রহণ করেন। একই সঙ্গে তাকে সন্মানিত করে থাকেন এবং ‌প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে পারেন।

বি (‌B)‌ অক্ষর

বি (‌B)‌ অক্ষর

বি (‌B)‌ অক্ষরের মানুষরা বেশি মাত্রায় স্পর্শকাতর মানসিকতার ও অন্তর্মুখী ব্যক্তিত্বের হয়ে থাকেন। আপনি শান্তিপ্রিয়। সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। আপনি সব অবস্থাতেই সুখী থাকতে চান। আপনি বিশ্বস্ত, অন্যের মতার্দশকে সম্মান জানাতে পারেন। খোলা মনের অধিকারী এবং একইভাবে নিজের ব্যাপারে যথেষ্ট সচেতন।

সি (C‌)‌ অক্ষর

সি (C‌)‌ অক্ষর

আপনার নামের প্রথম অক্ষর যদি সি (C‌‌) হয় তবে আপনি একজন দারুণ হৃদয়ের মানুষ। কিন্তু তা কখনও সকলের সামনে প্রকাশ করেন না। আপনার আন্তরিক ব্যবহারে সবাই তুষ্ট হন। আপনার ভিতরে রসবোধ রয়েছে। তাই আপনি মজা করতে ভালোবাসেন। আপনি নিজেকে সহজে অন্যের কাছে তুলে ধরতে পারেন। আপনি সব ব্যাপারে সবার থেকে এগিয়ে এসে খোলামেলাভাবে কথা বলতে ভালোবাসেন।

ডি (D)‌ অক্ষর‌

ডি (D)‌ অক্ষর‌

আপনার নামের প্রথম অক্ষর যদি ডি (D‌) হয় তা হলে আপনি খুব গভীর থেকে নিজেকে তুলে ধরেছেন। এক কথায় আপনি খুব বাস্তববাদী। যার ফলে আপনি কোনও কাজে নামার আগে ভালো করে হোমওয়ার্ক করে কাজে নামেন। তাই আপনার কাজগুলি খুব সুচারূভাবে সম্পন্ন হয়ে থাকে। মনের দিক থেকে আপনি দৃঢ়চেতা, শৃঙ্খলাপরায়ন, লক্ষ্য পৌঁছতে আপনি স্থির।

ই (E) অক্ষর

ই (E) অক্ষর

আপনার নামের প্রথম অক্ষর ই (‌E) হলে আপনি সব অবস্থাতেই স্বাধীনতায় বিশ্বাসী। কোনওভাবেই একঘেঁয়েমিকে ভালোবাসেন না। বেশি মাত্রায় ইন্দ্রিয়পরায়ন আর সব ব্যাপারেঅ আপনি আর সকলের থেকে বেশি আগ্রহী। আপনি প্রেমে পড়তে ভালোবাসেন। আপনি অতিমাত্রায় বাইরের জীবনে বিশ্বাসী। আপনাকে ঠকানো বেশ কঠিন।

এফ(F) অক্ষর

এফ(F) অক্ষর

‌আপনি খুব স্নেহপ্রবণ, উষ্ণ হৃদয়ের মানুষ। আপনি মানুষকে আন্তরিকভাবে ভালোবাসতে জানেন আর মানুষও আপনাকে ভালোবাসেন। আপনার স্বভাবই হচ্ছে অপরের প্রতি যত্নশীল হওয়া, তাঁদের ব্যাপারে খোঁজখবর নেওয়া। আপনি বোঝেন আপনার কাছের মানুষগুলির প্রতি আপনার একটা কর্তব্য আছে। আপনি তাদের সুখদুঃখের অংশীদার হতে চান। কিন্তু এই ভালোমানুষি অনেক সময় আপনাকে বিপদেও ফেলে দিতে পারে।

জি (G‌)‌ অক্ষর

জি (G‌)‌ অক্ষর

আপনার নামের ইংরেজি বানানের প্রথম অক্ষ ‌জি (‌G)‌ হলে বোঝায়, আপনি খুব বেশি চতুর। যার ফলে আপনি অনেক আগেই আন্দাজ পেয়ে যান কী ঘটতে যাচ্ছে। এই বুদ্ধিগত শক্তি থাকার ফলে আপনি একজন দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি হবেন। ফলে আপনার অর্থনৈতিক পরিকল্পনাগুলি প্রায় সব ক্ষেত্রেই সাফল্য লাভ করে। অন্যেরাও আপনার সাহায্যে বেশ উপকৃত হয়ে থাকেন। আপনার ভাবনা চিন্তাগুলি পুরোপুরি মৌলিক আর আপনি সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করতে ভালবাসেন। অনেক সময় আপনি নিজেকে অনুভব করেন আপনি একজন সাইকিক প্রকৃতির মানুষ।

এইচ (‌H)‌ অক্ষর

এইচ (‌H)‌ অক্ষর

এইচ (‌H)‌ অক্ষর ‌কি আপনার নামের বানানের প্রথম অক্ষর? তা হলে মিলিয়ে দেখুন তো, সত্যি আপনি একজন আলোকদৃষ্টি সম্পন্ন মানুষ কিনা? এই দৃষ্টির সাহায্যে অনেকবার আপনার আর্থিক পরিকল্পনার সাহায্যে অনেক অর্থ রোজগার করেছেন কিনা? যদিও জীবনের প্রথম দিকে আপনার অনেক ক্ষতিও হয়েছে এইরকম স্পেকুলেশান করতে গিয়ে। আপনার দীর্ঘমেয়াদী সৃষ্টিশীল পরিকল্পনাগুলি প্রায় সব ক্ষেত্রেই ভাল ভাবে সাফল্য লাভ করেছে। যদিও আপনি নিজেকে খুব গভীর থেকে গড়ে তুলেছেন। আর একটা কথা, আপনি হৈ-হুল্লোর সে ভাবে ভালবাসেন না, বরং আপনি একটু একাকী থাকতে ভালবাসেন। আর আপনার মধ্যে যে সন্দেহবাতিক ভাব রয়েছে তার জন্য আপনাকে নিজের ভিতর যুদ্ধ চালিয়ে যেতে হবে। আপনি কিন্তু বেশির ভাগ সময় বাইরে কাটাতে ভালবাসেন।‌

আই (I‌)‌ অক্ষর

আই (I‌)‌ অক্ষর

আপনার ইংরাজি নামের বানানের প্রথম অক্ষর যদি ‌আই (‌I‌)‌ হয়ে থাকে, তা হলে আপনি প্রকৃতিগত ভাবে একজন হৃদয়বান মানুষ। আপনি সব সময় সব কিছুকে গভীর ভাবে অনুভব করেন। এর ফলে আপনি এক ধরনের বোধ অর্জন করেছেন, যার সাহায্যে আপনি শিল্পীসুলভ ও সৃষ্টিশীল মন পেয়েছেন। যেটা কাজে লাগিয়ে বড় কোনও প্রকল্পও গড়ে তুলতে পারেন অবলীলাক্রমে। হ্যাঁ, আপনি আপনার সৃজনশীল পরিকল্পনার মধ্যেই থাকুন, না হলে আপনার মধ্যে প্রচুর পরিমাণে দুশ্চিন্তা এসে বাসা বাঁধবে। এতে আপনার মানসিক তথা দৈহিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

জে (‌J) অক্ষর‌

জে (‌J) অক্ষর‌

আপনি যদি জে (‌J) অক্ষরের হয়ে থাকেন আপনি সবসময় তুল্যমূল্য বিচার করে চলেন। সেটা আপনি যেমন নিজের জন্য করেন, ঠিক একই ভাবে অপরের ক্ষেত্রেও করেন। আপনি কাউকে বঞ্চিত করতে চান না, কাউকে কম বা বেশি দিতে চান না। আপনি সবার আত্মনিয়ন্ত্রণ বা স্বাধিকারকে সমর্থন করেন। আপনি এমন একজন বন্ধু, যে চায় সবাই সমান ভাবে খেয়ে পড়ে বাঁচুক। সবাই সুখে থাকুক। নিশ্চিত থাকুন, আপনার এইভাব আপনার জন্মগত প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

কে (‌K)‌ অক্ষর

কে (‌K)‌ অক্ষর

এটি যদি বানানের প্রথম অক্ষর হয়ে থাকে, তা হলে আপনি নিজেকে বা নিজের অনুভবকে শুধু আলোকিত করেছেন তাই নয়, সেই সঙ্গে আলোকিত করেছেন আপনার শিল্প প্রতিভাকে। আপনি কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খুব গভীর থেকে তাকে নিয়ে নানা ভাবে নাড়াচাড়া করে দেখে থাকেন। আপনার চারপাশে সকলে আপনাকে এমন ভাবে চেনে যে তারা সব সময় আপনার উপর ভরসা রেখে চলতে পারে। কারণ আপনি নিজেই একটা বল বা শক্তির আধার, অন্ততপক্ষে তাদের কাছে। সাবধানে থাকবেন, ইতস্তত ভাব ও দুশ্চিন্তা আপনাকে থেকে থেকেই বিঁধতে পারে।

এল (‌L)‌ অক্ষর

এল (‌L)‌ অক্ষর

আপনার ইংরাজি নামের বানানের প্রথম অক্ষর যদি এল (‌L) হয়ে থাকে, তা হলে আপনাকে জানাতেই হচ্ছে যে, আপনি একজন ভীষণভাবে মস্তিষ্ক নির্ভর ব্যক্তি বা কিছুটা অধিক কল্পনাপ্রবণ মনের অধিকারী। আপনার মধ্যে সব সময় কোনও একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রবণতা কাজ করে। এটা যে কোনও অর্থেই শরীরের পক্ষে খারাপ। দীর্ঘকাল এই প্রক্রিয়া চলতে থাকলে, ভবিষ্যতে সিদ্ধন্তহীনতায় ভুগতে হবে। অথচ আপনি ভীষণ সৎ, উদার, সহ্যশীল মানসিকতার, দয়াবান হার্দিক চরিত্রের লোক। আপনি ভ্রমণ করতে ভালবাসেন। খুব দুশ্চিন্তার ভিতর দিয়ে চলার ফলে যে ভুলগুলি আপনি করে ফেলেন তার জন্য খুব একটা ভাবার কিছু নেই, সেগুলিকে তেমন নজর দেওয়ারও কিছু নেই।

এম (‌M) অক্ষর

এম (‌M) অক্ষর

আপনার নামের বানানের প্রথম অক্ষর কি‌ এম (M)? যদি হয়, তা হলে আপনি কিন্তু কাজ পাগল মানুষ। কাজ ছাড়া আপনি থাকতে পারেন না। আপনার এনার্জি মারাত্মক। অদ্ভুত ব্যাপার, আর সকলের মতো আপনার খুব বেশি ঘুমের সেভাবে দরকার নেই। প্রকৃতিগত ভাবে তবুও আপনার স্বাস্থ্য ভাল থাকবে। আপনি ঘরে থাকতে ভালবাসেন না। কিন্তু এর জন্য প্রয়োজন নিশ্চিত আর্থিক উৎস। সেই ব্যাপারে আপনাকে ব্যতিব্যস্ত থাকতে হয়। আপনার ক্রমাগত মুভমেন্টের জন্যে আপনার মধ্যে অধৈর্য বাতাবরণ সৃষ্টি করতে পারে যার দ্বারা অপরে যাতে অসুবিধার সম্মুখিন হতে না হয় সেটা আপনাকেই দেখতে হবে।

 এন (‌N) ‌অক্ষর

এন (‌N) ‌অক্ষর

আপনার নামের ইংরাজি বানানের প্রথম অক্ষর যদি এন (‌N) হয়ে থাকে, তা হলে আপনি কিন্তু ব্যাতিক্রমী ভাবনার মানুষ। আপনার চিন্তাগুলি সবসময় ব্যাতিক্রমী, সৃজনশীল ও মৌলিক। আপনি আবার মতামতের দিক থেকে প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মানূষ। জীবনযাপনে আপনি নিয়মানুবর্তী। তাই আপনার দৈনন্দিন অভিজ্ঞতাগুলিকে আপনি ডায়েরির আকারে লিপিবদ্ধ করে রাখেন। আপনার পক্ষে প্রেমে জড়িয়ে পড়া এমন কিছু বিচিত্র নয়।

ও (‌0)‌ অক্ষর

ও (‌0)‌ অক্ষর

আপনি ভাল ভাবে জানেন, নৈতিকতার সব থেকে উচ্চতম স্থানটি কোনটি। আপনি মনের দিক থেকে তা পেতে ভীষণ ভাবে আগ্রহী। তার কারণ আপনার আধ্যাত্ম বিশ্বাস আপনার ইচ্ছাশক্তির মতোই শক্তিশালী। আপনি বিশ্বাস করেন সবকিছুরই একটা সীমাবদ্ধতা, নিয়ম, শৃঙ্খলা থাকা উচিত। আপনি বিশেষ স্পর্শকাতর মানসিকতার মানুষ এবং সব কিছুকে খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করে থাকেন। ঈর্ষা আপনার চেতনার পক্ষে বিশেষ এক সমস্যা হতে পারে। আপনাকে খুব সতর্ক থাকতে হবে যাতে সন্দেহবাতিক ভাবধারা আপনাকে গ্রাস করতে না পারে।

পি (‌P)‌ অক্ষর

পি (‌P)‌ অক্ষর

আপনার নামের বানানের প্রথম অক্ষর যদি পি (‌P) হয়ে থাকে, তা হলে আপনি খুব বুদ্ধিমান/বুদ্ধিমতি এবং সব ব্যাপারেই একটা বস্তুগত ধারণা আছে। প্রথম দেখাতেই লোকেরা আপনাকে দেখে প্রভাবিত হয়ে যায়। কিন্তু আপনি একটা দূরত্ব বজায় রেখে চলতে চান। আপনি কিন্তু কান পাতলা স্বভাবের মানুষ। তাই আপনাকে সব অবস্থাতেই সংযত থাকতে হবে যাতে আপনি চরম ভাবে উত্তেজিত না হয়ে পড়েন। আপনি যতই উদার হতে পারবেন ততই আপনার পক্ষে ভাল।

কিউ (‌Q) অক্ষর

কিউ (‌Q) অক্ষর

‌আপনার ইংরাজি নামের বানানের প্রথম অক্ষর যদি কিউ (‌Q) হয়, তা হলে আপনাকে বলা যেতে পারে আপনি একজন টাকা টানার চুম্বক বা মানি ম্যাগনেট। কিন্তু আপনার অস্থিরতা আপনাকে আর্থিক পতনের দিকে নিয়ে যেতে পারে। আপনি জন্ম থেকেই নেতৃত্ব দানের ও অন্যকে ব্যাক্তিগত ভাবে প্রভাবিত করতে পারেন। অথচ আপনাকে প্রভাবিত করা বেশ কঠিন। লোকেরা আপনাকে নিয়ে প্রায়ই মশকরা করে থাকে কারণ তাদের কাছে আপনি কিছুটা রহস্যময় চরিত্রের। আপনিই পারেন আপনার মনের কথা জানাতে আর তা করা উচিত খুব খোলামেলা ভাবে।

আর (‌R) অক্ষর‌

আর (‌R) অক্ষর‌

আপনি জন্মগত ভাবে সব কিছুকে খুব গভীর ভাবে অনুভব করে থাকেন। আর আপনার আচরনে তা বাইরে প্রকাশ হয়ে পড়ে। কাজ করতে গেলে আপনি সুন্দর 'ওয়ার্ক এথিকস' অনুসরণ করে থাকেন এবং যে কোনও কাজ আপনি খুব আগ্রহ ও এনার্জি প্রয়োগ করে সম্পন্ন করে থাকেন। তবে আপনি যা করবেন তা ব্যালেন্স রক্ষা করে করবেন কারণ অন্যরা আপনার প্রাণশক্তির অনেকটাই তাদের দিকে টেনে নেবে। আপনি দয়ালু হৃদয়ের মানুষ।

 এস (‌S) অক্ষর‌

এস (‌S) অক্ষর‌

আপনার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে ভীষণ আকর্ষণীয় শক্তি। আপনার উষ্ণ হৃদয়বোধ ও বিনীত ভাব থাকার জন্য আপনি সবাইকে গভীরে টেনে নেন। যার ফলে অন্যদের মধ্যে এক ধরনের নাটকীয় প্রতিক্রিয়া হয়ে থাকে। আপনি প্রতিটি সিদ্ধান্ত সাবধানে বিবেচনা করে নেন। আর আপনার সচেতন হওয়ার প্র্য়োজনও রয়েছে কারণ আপনার ভাবাবেগ সব সময় এক মাত্রায় থাকে না।

টি (‌T)‌ অক্ষর

টি (‌T)‌ অক্ষর

ডিপ্লোম্যাটিক হন টি (T) অক্ষরের মানুষরা। ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রমকে বেশি গুরুত্ব দেন এরা। ব্যবসা-বুদ্ধি এঁদের সাধারণত তীব্র হয়। অন্যের চাকরি না করে স্বাধীন ভাবে কিছু করার ইচ্ছেই এঁদের বেশি থাকে এবং তাতেই এরা সাফল্য পান।

 ‌ইউ (U‌)‌ অক্ষর

‌ইউ (U‌)‌ অক্ষর

আপনার নামের শুরুতে ‌ইউ (‌U) থাকলে আপনি অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ। নিজের দায়িত্ব থেকে কখনও পিছপা হন না। নিজের পরিবার ও কাছের লোকেদের সঙ্গে আপনি গভীর ভাবে জড়িয়ে থাকেন। লাক্সারি লাইফ পছন্দ করেন এরা। সেজন্য কঠোর পরিশ্রমও করেন। এরা শৃঙ্খলাপরায়ণ এবং সর্বদা নতুন আইডিয়া নিয়ে কাজ করেন। উন্নতির জন্য 'ইউ' অক্ষরের মানুষরা কখনও কখনও প্রিয়জনকেও উপেক্ষা করেন।

‌ভি (‌V) ‌অক্ষর

‌ভি (‌V) ‌অক্ষর

ভালোবাসতে জানেন এরা, অনুগতও হন। এদের স্মৃতিশক্তি প্রখর হয়। কাজের প্রতি দায়িত্বশীল, পরিশ্রমী হন ভি (‌V) অক্ষরের মানুষরা। এরা সব কাজই খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। অন্যের চাকরি না করে স্বাধীন ভাবে কিছু করার ইচ্ছেই এঁদের বেশি থাকে এবং তাতেই এরা সাফল্য পান।

ডব্লিউ (‌W)‌ অক্ষর

ডব্লিউ (‌W)‌ অক্ষর

খুব আবেগপ্রবণ হন এই অক্ষরের মানুষরা। রুটিনমাফিক কাজ এদের একদম পছন্দ নয়। তাই মাঝেমধ্যে অস্থির হয়ে ওঠেন এরা। এই অক্ষরের মানুষ নিজেদের মতো করে কাজ করতে চান এবং বাঁচতে ভালোবাসেন। কারোর হস্তক্ষেপ এরা পছন্দ করেন না। স্বাধীনচেতা মনোভাবের হয়

এক্স (X) ‌অক্ষর

এক্স (X) ‌অক্ষর

অঙ্গীকারবদ্ধ হওয়া পছন্দ করেন না এরা। লোভী এবং জীবনে শৃঙ্খলার অভাব থাকে এই অক্ষরের মানুষদের। তাই সফলতাও খুব দেরি করে আসে। নেশা জাতীয় জিনিসের প্রতি এরা আকৃষ্ট বেশি হয় এবং এতেই অর্থ ব্যয় করতে ভালোবাসে। কর্ম ও পারিবারিক জীবনে এদের অশান্তি লেগেই থাকে।

ওয়াই (‌Y) ‌অক্ষর

ওয়াই (‌Y) ‌অক্ষর

স্বাধীনতা পছন্দ করেন এরা, তার জন্য সবকিছু করতে পারেন। এরা সহজে কারুর সঙ্গে মিশতে পারে না, নিজেদের মতো করে থাকা পছন্দ করেন। আর্থিক লাভ আপনার জীবনে ভালোই হবে। কী ভাবে অর্থ রোজগার করা যায়, তা নিয়ে আপনাকে বিশেষ ভাবতে হবে না। তবে আয় বেশি হচ্ছে বলেই ইচ্ছেমতো ব্যয় করবেন না। সঞ্চয়ের দিকেও নজর দিন।

জেড (‌Z)‌ অক্ষর

জেড (‌Z)‌ অক্ষর

এদের স্ট্যামিনা এবং ইচ্ছাশক্তি প্রবল হয়। বস বা ম্যানেজার হিসেবে সফল হন এরা। স্বভাবের দিক থেকে আশাবাদী এবং কূটনীতিক হন জেড (‌Z) অক্ষরের মানুষরা। এরা জানেন কারুর কাছ থেকে কাজ কীভাবে আদায় করে নিতে হয়। ধর্মের সঙ্গে আপনার গভীর যোগ রয়েছে। ধর্মীয় কাজ ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যুক্ত থাকতে ভালোবাসেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+