Janmashtami 2023: জন্মাষ্টমীতে কৃষ্ণকে কোন রাশির ব্যক্তিরা কী ভোগ নিবেদন করবেন?

চলতি মাসের ৬ ও ৭ সেপ্টেম্বর কৃষ্ণ ভক্তরা পালন করবেন জন্মাষ্টমী। এই বিশেষ দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন কৃষ্ণ ভক্তরা। এই দিন শ্রীকৃষ্ণকে খুশি করতে অনেকেই মোহনভোগ, লাড্ডু, মালপোয়া, মাখন, মিছরি ইত্যাদি দিয়ে থাকেন।

এতে আপনার জীবনে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি। সকল কাজে কৃষ্ণের কৃপা পেতে চান, জীবনে এগিয়ে যেতে চান আপনি তাহলে এই বিশেষ দিনে দেবতাকে তার খুশি মতন ভোগ নিবেদন করতে পারেন। রাশি অনুযায়ী দেখুন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে কী কী ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ।

Janmashtami 2023

মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিরা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে খুশি করতে দেব তাঁকে বেসনের লাড্ডু, মাখন, ক্ষীর, বরফিও নিবেদন করতে পারেন। এতে তিনি খুব খুশি হবেন এবং আপনারা আর্থিক দিকে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন।

বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিরা গোপালকে মিষ্টি দই, গরুর দুধ, বরফি লাড্ডু, বোদে নিবেদন করুন। এতে গোপাল খুব খুশি হবেন। যদি পারেন কিছু চকলেটও দিতে পারেন। এতে গোপালের বিশেষ কৃপা সারাবছর ধরে থাকবে আপনার উপর।

মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিরা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে খুশি করতে রসগোল্লা, বাদামের বরফি, মিষ্টি ইত্যাদি দিন, সেই সঙ্গে অবশ্যই দেবতাকে একটি গোলাপ ফুল দেবেন। এতে তিনি খুব খুশি হবেন। এতে আপনার জীবনেও সাফল্য লেগে থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিরা শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে ভগবান কৃষ্ণকে রসগোল্লা, লাড্ডু, গরুর দুধ নিবেদন করুন। এতে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে আপনার।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিরা জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে লাড্ডু, গরুর দুধ, ফিরনি, মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। কারণ এগুলি শ্রীকৃষ্ণের খুব প্রিয় খাদ্য।

কন্যা রাশি

কন্যা ব্যক্তিরা শ্রীকৃষ্ণকে দুধ, ক্ষীর, লাড্ডু, মিষ্টি, দই, ফুল ইত্যাদি নিবেদন করুন। এতে শ্রীকৃষ্ণ কিন্তু খুব খুশি হবেন এবং আপনার ওপর কৃষ্ণের আশীর্বাদ থাকবে।

তুলা রাশি

তুলা ব্যক্তিরা কৃষ্ণকে রসগোল্লা, দুধ, দুধের তৈরি নানান মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করুন। এতে দেবতার কৃপায় আপনি যেকোনোও প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিরা শ্রীকৃষ্ণকে বেসনের তৈরি লাড্ডু, মাখন, ক্ষীর, বরফি, মিছরি ইত্যাদি নিবেদন করুন। এতে আপনার জীবনে সাফল্য নিশ্চিত।

ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিরা দেবতাকে রসগোল্লা ,বেসনের লাড্ডু, দুধের তৈরি যেকোনও খাবার জন্মাষ্টমীতে কৃষ্ণকে নিবেদন করতে পারেন। এতে আপনার আর্থিক সঙ্কট কেটে যাবে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

Janmashtami 2023

মকর রাশি

মকর রাশির ব্যক্তিরা গোপালকে এই বিশেষ দিনে লাড্ডু, বাদাম ইত্যাদি নিবেদন করুন। এতে গোপালের কৃপায় আপনার পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিরা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে মাখন, ক্ষীর, বেসনের লাড্ডু, বরফি ইত্যাদি নিবেদন করুন। এতে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। সেইসঙ্গে দেবতার কৃপা পাবেন আপনিও।

মীন রাশি

মীন রাশির ব্যক্তিরা জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদন করুন ক্ষীর , বোদে, লাড্ডু, অবশ্যই মোহন ভোগ দেবেন। এতে দেবতার বিশেষ কৃপা থাকবে আপনার উপর।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+