লক্ষ্মী যোগ কি? এই শুভ যোগই পারে আপনার ভাগ্য বদলাতে, কী বলছে হস্তশাস্ত্র, জানুন

জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হল হস্তরেখা। প্রতিটি ব্যক্তির হাতের তালুতে নানান ধরনের রেখা থাকে। যে রেখা দেখে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায়। সেই ব্যক্তি কেমন হবে, তাঁর চরিত্র কেমন হবে।

তিনি কোনও পথে এগোবেন, কোন পথে কেরিয়ারে তিনি কীভাবে উন্নতি করবেন তা জানা যায়। এরকম একটি গুরুত্বপূর্ণ যোগ হল 'লক্ষ্মী যোগ’। যার সম্পদ, সমৃদ্ধি, ঐশ্বর্যের প্রতীক হিসেবে বিবেচিত। এই যোগ অত্যন্ত শুভ।

Lakshmi

  • লক্ষ্মী যোগ কি?

লক্ষ্মী যোগ হাতের তালুতে থাকা অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। কয়েকটি যোগ একত্রিত হয়ে হাতের তালুতে তৈরি হয় লক্ষ্মী যোগ। এই যোগ কিন্তু সম্পদ, লক্ষ্মীর যোগ। এই যোগ সম্পদের দেবী লক্ষ্মীর প্রতীক। তাই এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

তবে হাতে যে শুধু লক্ষ্মী যোগ গঠিত হয় তা কিন্তু নয়, তার এই লক্ষ্মী যোগ অনেক রূপে গঠিত হয়। যেমন- ত্রিভুজ যোগ, পদ্ম যোগ, শঙ্খ যোগ, বুড়ো আঙুলের বিশেষ চিহ্নের যোগ। এই যোগ গুলি আপনার ভাগ্য বদলাতে পারে। তবে কীভাবে বদলাবে, জানুন।

  • ত্রিভুজ যোগ

হাতের তালুর বুধের ঘরে পাশে একটি ত্রিভুজ যোগের আকৃতি গঠন করে। যা লক্ষ্মী যোগের লক্ষণ বলে মনে করা হয়। এই ধরনের যোগ যদি কোনও রাশির ব্যক্তির তালুতে থাকে, তাহলে সেই ব্যক্তি অনেকগুলি বাড়ির মালিক হয়ে থাকেন।

  • পদ্ম চোখ

আপনার হাতের তালুর মাঝখানে যদি পদ্ম ফুলের মতন রেখা থাকে। যা কিন্তু লক্ষ্মী যোগের প্রতীক বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন অনেকে। আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।

  • শঙ্খ যোগ

হাতের তালুর শুক্রের ঘরের পাশে যদি শঙ্খের মতন কোনও রেখা তৈরি হয়ে যায় তা লক্ষ্মী যোগের লক্ষণ বলে মনে করা হয়। এই যোগে ব্যক্তি জীবনে অনেক বড় হন। অর্থ লাভের সম্ভাবনা থাকে তার।

  • বুড়ো আঙুলের বিশেষ চিহ্নের যোগ

আঙুলের নিচে যদি ত্রিভুজের মতন করে কোনও যোগ থাকে তাও কিন্তু বুড়ো আঙুলের বিশেষ চিহ্নের যোগ বলে মনে করা হয়। লক্ষ্মী যোগ কিভাবে আপনার ভাগ্য বদলাতে পারে, জানেন।

  • প্রচুর অর্থ উপার্জন করতে পারেন

যাদের হাতে ত্রিভুজ যোগ, শঙ্খ যোগ থাকে, তাঁরা খুব ভাগ্যবান হয়ে থাকেন। এগুলি কিন্তু লক্ষ্মী যোগেরই লক্ষণ। এতে আপনার সম্পদ, সমৃদ্ধি, ঐশ্বর্য বাড়তে থাকবে। খুব অল্প পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি। লক্ষ্মী যোগে একজন ব্যক্তি খুব সুখী হন। তাঁর আত্মবিশ্বাস অনেক বেশি হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+