বৃহস্পতির মহাদশা শুভ না অশুভ, কীভাবেই বা মিলবে এর থেকে রেহাই
বৃহস্পতির মহাদশা যখন চলে তখন অনেক রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আসে না। এসময় তাদের স্বাস্থ্যের অবনতিও হয়।
জ্যোতিষশাস্ত্রে, সমস্ত গ্রহেরই মহাদশা, অন্তর্দশা চলে। এই দশায় অনেক রাশির জাতক-জাতিকাদের জীবনে যেমন শুভ সময় শুরু হয়, তেমন অশুভ সময়ের শুরু হয়। বৃহস্পতি গ্রহকে আমরা দেবগুরু বা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহ ধন, ঐশ্বর্য ও আরামের কারক বলা হয়। যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ স্থানে থাকে। তার জীবনে সাফল্য নিশ্চিত। আবার সেই সঙ্গে যদি মহাদশা ও অন্তর্দশা চলে তাহলে সেই ব্যক্তির জীবনে যেন উপরি পাওনা। তার জীবনে সাফল্য নিশ্চিত হয়।

এরা খুব সম্মানীয় ব্যক্তি হন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ স্থানে রয়েছে। তারা সকলের খুব প্রিয় মানুষ হন। তারা আর্থিকভাবে খুব সুখী হন। তারা শান্ত, ধীর, স্থির নম্র প্রকৃতির মানুষ হন। তারা খুব জ্ঞানী হন। উচ্চশিক্ষা লাভ করে থাকেন তারা সর্বদাই। এই রাশির ব্যক্তিদের কখনোও অর্থের অভাব হয় না। পরিবারের সকল সদস্যরা এদেরকে খুব পছন্দ করেন। এদের সম্মান, উন্নতি, খ্যাতি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে এরা সর্বদাই সুখের মুখ দেখে থাকেন।

গুরু গ্রহ অশুভ স্থানে থাকলে কী হয়
যে সকল ব্যক্তির বৃহস্পতি অশুভ স্থানে থাকে, তাদের জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। তাদের কর্মজীবনের আর্থিক দিক অবনতি হয়। জীবনে তারা কখনোও উন্নতি লাভ করতে পারে না। জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। বৃহস্পতির মহাদশা যখন চলে তখন অনেক রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আসে না। এসময় তাদের স্বাস্থ্যের অবনতিও হয়।

দারিদ্র ব্যক্তিকে কী দান করবেন
তবে যদি বৃহস্পতিকে কোনও ব্যক্তি তাঁর জন্মকুণ্ডলীতে শক্তিশালী করতে চান তাহলে বৃহস্পতিবার করে উপোস করে মা লক্ষ্মীর পুজো করার কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। সেই সঙ্গে দেবীকে হলুদ মিষ্টি বেসনের লাড্ডু এবং হলুদ দিয়ে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে ভগবান বিষ্ণুরও পুজো করা হয়। বৃহস্পতিবার করে কলা গাছের পুজো করুন। সেই গাছে হলুদ গুড়, ছোলার ডাল নিবেদন করুন। বৃহস্পতিবার অভাবী দারিদ্র ব্যক্তিকে ছোলার ডাল, কলা, হলুদ মিষ্টি দান করা অত্যন্ত শুভ। এতে মা লক্ষ্মী খুব খুশি হবেন এবং গুরু গ্রহের বিশেষ কৃপাও আপনি পাবেন। বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীতে শক্তিশালী হয়ে উঠবে। আপনার আর্থিক দিক থেকে পারিবারিক জীবনে সুখ ভোগ করবেন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications