হনুমানজীকে খুশি করার জন্য কী কী ভোগ নিবেদন করা উচিত, জানেন

হনুমানজীকে খুশি করার জন্য কী কী ভোগ নিবেদন করা উচিত, জানেন

হনুমানজীর আশীর্বাদ সকলেই পেতে চান আর বজরংবলির আশীর্বাদ পেতে মঙ্গলবার তার বিশেষ পুজো করা হয়। বলা হয় সত্যি যদি কোন ব্যক্তি মন থেকে এবং ভক্তি সহকারে তার পুজো করেন তাহলে হনুমানজী সন্তুষ্ট হন এবং তার মনের ইচ্ছা পূরণ করেন। অনেকেই মঙ্গলবার হনুমান মন্দিরের যান তার দর্শন করেন এবং হনুমান চালিশা পাঠ করে দেবতাকে খুশি করেন। পুজো করে তাহলে সেই ব্যক্তি দুঃখ-কষ্ট রোগ থেকে মুক্তি পায় এবং তার সব ইচ্ছা পূরণ হয়। সংসারে তার শান্তি আসে, পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হয়। সেই সঙ্গে হনুমানজিকে খুশি করতে এই ভোগ নিবেদন করা উচিত, তাহলে তিনি খুশি হন এবং তিনি বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন।

মিষ্টি রুটি

মিষ্টি রুটি

হনুমানজীকে খুশি করতে মিষ্টি রুটি দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। কারণ এটি তিনি খেতেও খুব ভালোবাসেন। এই রুটি প্রধানত আটার তৈরি হয়ে থাকে। আটা, গুড়, ঘি, দুধ, এলাচ সব একসঙ্গে মিশিয়ে মেখে এই রুটি তৈরি করা হয়। যা হনুমানজীর প্রিয় খাদ্যের মধ্যে একটি।

লাড্ডু

লাড্ডু

জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমানজী লাড্ডু খেতে খুব পছন্দ করেন। তাই মঙ্গলবার হনুমানজীকে লাড্ডু নিবেদন করা হয়। এটি দিলে ব্যক্তির ইচ্ছা পূরণ হয়। মঙ্গলবার ব্যাসনের লাড্ডু নিবেদন করা যেতে পারে। তাহলে দেবতার বিশেষ কৃপা পাওয়া যায়।

কালো ছোলা

কালো ছোলা

বিশ্বাস করা হয় মঙ্গলবার ও শনিবার হনুমানজীকে কালো ছোলা দিলে তিনি খুব খুশি হন। যে ব্যক্তি প্রতি মঙ্গলবার হনুমানজীকে এটি দেন তার দোষ ত্রুটি সব কেটে যায়।

 মন্দিরে যাওয়া শুভ

মন্দিরে যাওয়া শুভ

হনুমানজিকে খুশি করতে প্রতি মঙ্গলবার হনুমানজীর মন্দিরে যান এবং সেখানে হনুমানজীরকে ধুপধুনো দিয়ে পুজো করুন এবং তার বিশেষ আশীর্বাদ নিন। যারা মঙ্গলের দশার মধ্যে পড়ছেন অর্থাৎ তাদের মঙ্গলের কারণে জীবনে অশান্তি থাকে সেই সকল ব্যক্তি হনুমানজীকে জাফরান এবং ভাত দিন। এতে ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং মঙ্গল গ্রহ শান্ত হয় সব ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন।

 পান সুপারি অর্পণ করুন

পান সুপারি অর্পণ করুন

হনুমানের বিশেষ কৃপা পেতে এবং জীবনে আপনি বড় কোন কাজ শুরু করার আগে বা কোন প্রকল্পের সাফল্যের জন্য হনুমানজীকে ডাকেন তাহলে আপনি সেই কাজে সফল হবেনই। যদি আপনি দেবতাকে পান সুপারি অর্পণ করেন তাহলে আপনার জীবনের সকল কাজের সমাধান হবে। আর হাত জোর করে হনুমানজীর কাছে আপনি আপনার মনের বাসনা জানান তিনি আপনার উপর সদয় হবেনই। সেই সঙ্গে আপনাকে বিশেষ আশীর্বাদও দিয়ে থাকবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+