নিজের মৃত্যুর স্বপ্ন দেখার ঘটনা জ্যোতিষ মতে কোন ইঙ্গিত দেয়!
নিজের মৃত্যুর স্বপ্ন দেখার ঘটনা জ্যোতিষ মতে কোন ইঙ্গিত দেয়!
স্বপ্নের বিভিন্নতা কোনও মানুষের হাতের মধ্যে নেই। প্রতিটি মানুষের দিনভরের ভাবনা চিন্তার নানা বিকাশ স্বপ্নের মধ্যে দিয়ে প্রকাশিত হয় বলে মত বিভিন্ন শাস্ত্রের। কোন মানুষ কোন স্বপ্ন দেখছেন তার ওপর ভবিষ্যতের বিভিন্ন দিক নির্ভর করে বলে বিশ্বাস জ্যোতিষ শাস্ত্রের। এই শাস্ত্র মতে ভোর ৩ থেকে ৫টার মধ্যে মানুষ যে স্বপ্ন দেখেন সেটিই সবচেয়ে বেশি সফলতা পায়। এদিকে সমস্ত স্বপ্ন যে ভালো হয় ,তা নয়। যদি কেউ নিজের স্বপ্নে নিজের মৃত্যুর চিত্র দেখেন, তাহলে সেই স্বপ্নের কোন কোন অর্থ থাকে দেখে নেওয়া যাক।

নবজন্ম নাকি অন্য কিছু?
যদি কেউ স্বপ্ন দেখেন যে তিনি মৃত্যুর দিকে সরে যাচ্ছেন, তাহলে তা ভয়ের কিছু নয়। এর অর্থ জ্যোতিষ মতের একটি দিক অনুযায়ী, যখন কোনও ব্যক্তির জীবনে একটি অংশ শেষ হয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হয়, তখন এমন স্বপ্ন দেখেন অনেকে। পুরোন কোনও জরাজীর্ণ অধ্যায়ের সমাপ্তিতে এমন ঘটনা দেখা যায়।

নতুন শুরু
পুরোন অংশ শেষ করে জীবনে কোনও নতুন ঘটনা শুরুর আগে নিজের মৃত্যুর স্বপ্ন অনেকেই দেখে থাকেন। এতে নবজন্মের একটি আভাস থাকে। এই স্বপ্নের সঙ্গেই লেগে থাকে একটি নতুন দিকের সূচনা। এমন একটি স্বপ্নের থেকে যে ইঙ্গিত মেলে তা, তা হল নতুন ইতিবাচক ভাবনা। যা জীবনে আসন্ন সময়ে বিভিন্ন ভলো দিক তুলে ধরে।

পরিবর্তনের ইঙ্গিত?
মূলত, আসন্ন সময়ে কোনও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যায় এমন ধরনের স্বপ্ন। অনেকেই স্বপ্নে দেখে থাকেন, নিজের দেহ থেকে বেরিয়ে নিজের মৃতদেহ দেখে থাকেন অনেকেই। তবে এমন দৃশ্য দেখে ভয় পাওয়ার কিছু নেই । জ্যোতিষ শাস্ত্র মতে বলা হচ্ছে, বড় সড় কোনও বিপত্তি পেরিয়ে যদি কেউ ভালো কোনও অধ্যায়ের দিকে যেতে শুরু করেন, তাহলে নিজের মৃত্যু নিয়ে স্বপ্ন দেখতে পারেন। ফলে জীবনে বড় কোনও সাফল্য পেলে বা পরিবর্তনের দিকে গেলে তা নিয়ে এমন ঘটনা দেখা যায়।

কৌতূহল
কোনও কাজ নিয়ে প্রবল কৌতূহল দেখা দিলে এমন স্বপ্ন দেখা যায়। বহু দিন ধরেই কোনও জিনিস নিয়ে বা কোনও কাজ কবে শেষ হবে তা নিয়ে চিন্তা টেনশন থাকলে ,এমন স্বপ্নের দেখা মিলতে পারে বলে মত জ্যোতিষ শাস্ত্রবিদদের।

খারাপ স্বপ্ন দেখার হাত থেকে মুক্তি দিতে পারে কী?
যদি কেউ পর পর দিন খারাপ স্বপ্ন দেখেন, বা কোনও বাজে স্বপ্ন দেখে ঘুমের ব্যাঘাত ঘটে যায় তাঁর, তাহলে বাস্তুশাস্ত্র মতে সমস্যা কাটানোর উপায় রয়েছে। বলা হচ্ছে, বাস্তুশাস্ত্র মতে বিভিন্ন সমস্যা কাটানোর নানান ধরনের উপায় রয়েছে। তারমধ্যে অন্যতম হল ঘুমোনোর সময় মাথার কাছে ময়ূরের পালক রাখা। এতে কেটে যায় , বহুদিনের বহু বিপর্যয়।












Click it and Unblock the Notifications