আর্থিক সংকটে ভুগছেন? জেনে নিন কী করলে এর থেকে রেহাই পাবেন

আর্থিক সংকটে ভুগছেন? জেনে নিন কী করলে এর থেকে রেহাই পাবেন

প্রতিটি মানুষের জীবনে অর্থসংকট লেগেই থাকে। হাজার চেষ্টা করেও সেটা থেকে বেরোনো খুব কষ্টকর হয়ে যায়। সেই সঙ্গে বাড়তি খরচ তো আছেই। অনেক টাকা রোজগার করার পরেও আর্থিক সংকট যেন লেগেই থাকে। সেইসব সংসারে অনেক টাকা উপার্জন করার পরেও সংসারে টাকার অভাব দেখা দেয়। এর জন্য কিছু রাশির কিন্তু কিছু গ্রহই দায়ী, বলছে জ্যোতিষশাস্ত্র। এর জন্য হনুমানজি, শনিদেবের পুজো করা ভালো। এগুলি করলে জীবনে শুভ ফল পাওয়া যায়। তখন জীবনে অর্থসংকট কেটে যায়। সেইসঙ্গে বাড়তি খরচ কমতে থাকে। জীবনে নেমে আসে সুখের সময়।

গরুকে রুটি খাওয়ানো ভালো

গরুকে রুটি খাওয়ানো ভালো

কোন ব্যক্তির জীবনে যদি আর্থিক সংকট লেগে থাকে বা সে ঋণগ্রস্ত হন, তাহলে প্রতি মঙ্গলবার সকালে স্নান করে গরুকে রুটি খাওয়ানো উচিত। কারণ গরুকে হিন্দুরা দেবতারূপে পুজো করে। তাই এটি করলে জীবনে আর্থিক সমস্যা কেটে যাবে। বাড়তি খরচ কমবে। জীবনে আসবে শান্তি।

দারিদ্রকে সাহায্য করুন

দারিদ্রকে সাহায্য করুন

দারিদ্র মানুষকে জীবনে সাহায্যও করা খুব দরকার। কারণ এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। আর এটি করার জন্য সেই মানুষটির মুখে হাসি ফোটে, সে আপনাকে মন থেকে আশীর্বাদ করেন। তাহলে জীবনে সুখের সময় উপস্থিত হবে। সেইসঙ্গে কর্মক্ষেত্র ও ব্যবসাক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন।

 হনুমান চল্লিশা পাঠ করুন

হনুমান চল্লিশা পাঠ করুন

আর্থিক সংকট দূর করতে হনুমানজির সামনে সরিষার তেল ঢেলে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন। সেইসঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন। তাহলে জীবনে আর্থিক সংকট কেটে যাবে। ঋণ থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে ওম হনুমন্তে নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। জীবনে সমস্ত বাধা কেটে যাবে।

 দেবতাকে নারকেল নিবেদন করুন

দেবতাকে নারকেল নিবেদন করুন

ভগবান বারবার ডাকার পরেও যদি আপনার আয় না বাড়ে, তাহলে মঙ্গলবার আপনার মাথায় সাতবার একটি নারকেল ঘোরান, তারপরে সে নারকেলটি কোনও হনুমান মন্দিরে গিয়ে দেবতার পায়ে নিবেদন করুন। তাহলে দেবতা খুশি হবেন। তাহলে জীবনে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারেন। জীবনে আসবে সাফল্যও।

 পিপল পাতায় শ্রী রাম লিখুন

পিপল পাতায় শ্রী রাম লিখুন

জীবনে সুখী হতে হনুমানজিকে খুশি করা খুব দরকার। প্রতি সপ্তাহের মঙ্গলবার ১১ টি পিপল পাতায় চন্দন দিয়ে শ্রী রাম লিখুন। লেখা হয়ে গেলে সেই পাতাগুলি দেবতার পায়ে নিবেদন করুন। এতে তিনি সন্তুষ্ট হন এবং আপনাকে আশীর্বাদ করেন। তাহলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। সেই সঙ্গে জীবনে সাফল্যও পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+