আপনার রাশি অনুযায়ী ধনতেরসে কী কিনলে আসবে সমৃদ্ধি, জেনে নিন
কোন রাশির জাতক-জাতিকা এই দিনে রাশি দেখে কী কিনবেন তা জেনে নেওয়া যাক একনজরে।
দীপাবলির পাঁচদিন ব্যাপী উৎসবের প্রথম দিনটি হল ধনতেরস। ধনদেবী লক্ষ্মীর দিন এটি। তাঁকেই পুজো করেন ভক্তরা। এবছর ধনতেরস পড়েছে মঙ্গলবারে। এর দুদিন পরে উদযাপন করা হবে দিওয়ালি। এই দিনটিকে ধন্বন্তরী ত্রয়োদশী অথবা ধনবন্ত্রী জয়ন্তী নামেও উল্লেখ করা হয়। এই দিনে ধনদেবতা কুবেরকেও পুজো করা হয়। কোন রাশির জাতক-জাতিকা এই দিনে রাশি দেখে কী কিনবেন তা জেনে নেওয়া যাক একনজরে।

মেষ রাশি
এই রাশির জাতকদের সঙ্গে মঙ্গলই হয়। এরা অল্পকে সন্তুষ্ট হয় না ও জীবনে উচ্চাকাঙ্খার কথা ভাবে। কোরাল জেমস্টোন কিনলে এই রাশির জাতকরা উপকার পাবেন। তামার পাত্র কিনলেও উন্নতি হবে। এছাড়া সোনা, রুপো, লাল কাপড় কিনলেও উন্নতি হবে।

বৃষ রাশি
এই রাশির জাতকরা পরিবার থেকে অনেক সাহায্য পান। এই রাশির জাতক হলে সাদা কাপড়, রুপো, কম্পিউটার, রান্নাঘরের জিনিস কিনতে পারেন। ধনবৃদ্ধি করতে চাইলে লক্ষ্মী-গণেশের পুজো করুন। লাল কাপড়ে মুড়ে পদ্মফুল টাকা রাখার লকারে রেখে দিন সমৃদ্ধি আসবে।

মিথুন রাশি
নিজের সাধারণ বুদ্ধিকে ব্যবহার করে এই রাশির জাতকরা প্রতিকূল অবস্থাকেও নিজেদের অনুকূলে বদলে ফেলতে পারেন। স্টিলের জিনিস, ফল, এমেরাল্ড স্টোন কেনা এই ধনতেরসে সমৃদ্ধি বয়ে আনবে।

কর্কট রাশি
এই রাশির জাতকরা বেশি মুডি হন। ক্ষণে ক্ষণে এদের মুড পাল্টে যায়। এই রাশির জাতক হলে ধনতেরসে সাদা কাপড়, ইলেকট্রনিক্স দ্রব্য, রুপো কিনতে পারেন। দিওয়ালিতে বাড়িকে সবুজ আলোয় সাজালে সমৃদ্ধি ধেয়ে আসতে পারে। ব্যবসায়ী হলে গোমাতাকে সবুজ ঘাস খাওয়ান।

সিংহ রাশি
এই রাশির জাতকরা ভয়ডরহীন হন ও ইগো থাকে। অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এদের স্বভাব। সোনা কেনা, গোলাপি কাপড় কেনা এই রাশির জাতকের জীবনে সমৃদ্ধি বয়ে আনবে। দিওয়ালিতে বাড়ি লাল রঙে সাজিয়ে তুলুন। দিওয়ালির দিন সন্ধ্যায় সদর দরজায় আলো জ্বালুন। পরের দিন সকাল পর্যন্ত সেটি জ্বালিয়ে রাখতে হবে।

কন্যা রাশি
এই রাশির জাতক-জাতিকারা সম্পর্ক তৈরি করতে পারেন, সৎ ও পরিশ্রমী হন। তামার পাত্র, এমেরাল্ড স্টোন, সবুজ পোশাক আপনার জন্য শুভ বার্তা বয়ে আনবে। কালীপুজোর দিনে সিল্কের আসনে বসুন।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা বেশ আকর্ষণীয় ও আবেগপ্রবণ হন। সততা, ন্যায় ইত্যাদি গুণ তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য। এই রাশির জাতক হলে সাদা কাপড়, সোনা, রুপো কিনতে পারেন। সেটা সম্ভব না হলে মন্দিরে গিয়ে নারকেল ফাটিয়ে প্রার্থনা করতে পারেন।

বৃশ্চিক রাশি
জীবনের প্রথম ধাপে এই রাশির জাতক-জাতিকাদের সামান্য অসুবিধায় পড়তে হয় ঠিকই, তবে নিজেদের অধ্যাবসায় ও কঠোর মনোভাব তাদের লক্ষ্যে পৌঁছে দেয়। তামার বাসন, লাল কাপড় এই ধনতেরসে কিনলে উপকার পাবেন। নদী বা সমুদ্রের পাড়ে গিয়ে পুজো-প্রার্থনা করলে কাজে লাগবে।

ধনু রাশি
এই রাশির জাতক জাতিকারা বন্ধুবৎসল ও এনার্জিতে ভরপুর হন। এঁরা ঘুরতে ভালোবাসেন। সোনা, হলুদ কাপড়, অষ্টধাতুর পাত্র কিনতে পারেন। মন্দিরে পুজো দিলে উপকার পাবেন। আর্থিক সমস্যা চলতে থাকলে অশ্বত্থ গাছের চারা পুঁতুন ও তার দেখভাল করুন।

মকর রাশি
এই রাশির জাতক-জাতিকারা বুদ্ধিমান, স্থিতধী ও কঠোর পরিশ্রমী হন। সমালোচনায় এরা ভয় পান না। এই রাশির জাতক-জাতিকা হলে অষ্টধাতু, ডার্ক রঙের পোশাক, স্টিল ও লেবু এই ধনতেরসে কিনতে পারেন।

কুম্ভ রাশি
এই রাশির জাতক-জাতিকারা সহজেই লজ্জা পান ও শান্ত স্বভাবের হন। তবে এদের মধ্যে এনার্জির কমতি নেই। এই ধরতেরসে অষ্টধাতু, গাঢ় রঙের পোশাক, স্টিলের সামগ্রী ও লেবু কিনতে পারেন।

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা খুব বন্ধু বৎসল হন। নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করতে দেখা যায় মীন রাশির জাতক জাতিকাদের। হলুদ কাপড়, সোনা, অষ্টধাতুর সামগ্রী এই ধনতেরসে কিনলে উপকার পাবেন। সমৃদ্ধি বাড়াতে চাইলে মঙ্গলবারে হনুমান মন্দিরে গিয়ে প্রার্থনা করুন।












Click it and Unblock the Notifications