ঘুমের মধ্যে দেখা স্বপ্ন আপনাকে বানাতে পারে কোটিপতি!
ঘুমের মধ্যে দেখা স্বপ্ন আপনাকে বানাতে পারে কোটিপতি!
ঘুমের ঘোরে সব মানুষই কিছু না কিছু স্বপ্ন দেখে থাকেন। স্বপ্ন দেখা মানব জীবনের স্বাভাবিক প্রবৃত্তি। সময় বিশেষে স্বপ্নের প্রকৃতি আলাদা আলাদা হয়ে থাকে। স্বপ্নকে আমরা কখনও ভালো বা কখনও খারাপ মনে করে থাকি। কিন্তু জানেন কী স্বপ্নে কোন কোন বস্তু দেখলে ঘুরে যেতে পারে আপনার ভাগ্যের চাকা? এমনকি হয়ে যেতে পারেন অগাধ সম্পত্তির মালিক।

স্বপ্নে শঙ্খধ্বনি শোনা
ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে তাতে শঙ্খ বাজানো বা শাঁখের আওয়াজ শুনতে পেলে শাস্ত্র অনুযায়ী তা অত্যন্ত শুভ ফল দেয়। স্বপ্নে শোনা শাঁখের আওয়াজ জীবনে ধনসম্পদ, সমৃদ্ধি ও সুখ বৃদ্ধি করে।

লাল কাপড় পরিহিতা মহিলা
সাধারণত দেবী দুর্গা বা মাতা শক্তির বস্ত্রের রঙ লাল। হিন্দুশাস্ত্র মতে লাল রঙকে খুব শুভ বলে মানা হয়। তাই স্বপ্নে যদি লাল রঙের কাপড় পরা মহিলাকে দেখা যায় তাহলে তা শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন দেখলে আর্থিক উন্নতি হয়ে থাকে।

স্বপ্নে ফুল দেখা
এই পৃথিবীতে নিঃসন্দেহে ফুল হল ঈশ্বরের সবথেকে সুন্দর সৃষ্টি। অনেকেই আছেন যারা স্বপ্নে ফুল দেখে থাকেন। ফুল দেখলেও তা শুভ বলে মানা হয়ে থাকে। স্বপ্নে ফুল দেখলে কর্মক্ষেত্রে উন্নতি হয়।

স্বপ্নে নারকেল দেখা
নারকেল কে শ্রী ফল বলা হয়ে থাকে। যে কোনও শুভ কাজ বা পুজোয় নারকেল অপরিহার্য ফল। তাই স্বপ্নে নারকেল বা নারকেল গাছ দেখাও খুব শুভ বলে মানা হয়। জীবন ও সংসারে শ্রী বৃদ্ধি হয় এই স্বপ্ন দেখলে।

স্বপ্নে পেঁচা দর্শন
ধন ও সম্পদের দেবী মা লক্ষ্মীর বাহন হল পেঁচা। তাই স্বপ্নে পেঁচা দেখলে তা শুভ বলে মানা হয়। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এই স্বপ্ন দেখলে।

সাদা গরু দেখা
হিন্দুশাস্ত্র মতে গরুকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। গরু প্রাত্যহিক জীবনে অপরিহার্য পশু। গরুর স্বপ্ন দেখলে জীবনের দুঃখ বিনাশ হয়। আর্থিক বিকাশও ঘটে এই স্বপ্ন দেখলে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications