সবচেয়ে রোম্যান্টিক হন কোন রাশির জাতকরা, কাদেরই বা প্রেমে ফেলা কঠিন, জানুন
সবচেয়ে রোম্যান্টিক হন কোন রাশির জাতকরা, কাদেরই বা প্রেমে ফেলা কঠিন, জানুন
'প্রেম' শব্দটি খুবই নরম শব্দ হলেও , এরসঙ্গে দায়িত্ববোধ জাতীয় বহু গুরুগম্ভীর বিষয়ও যুক্ত থাকে। সব মিলিয়ে নরমে-গরমে প্রেমের অনুভূতি এক্কেবারে আলাদা। তবে বেশ কিছু মানুষ থাকেন যাঁরা নিজেদের এই অনুভূতি থেকে একটু আলাদা রাখতে ভালাবাসেন। আর কোন রাশির জাতকরা প্রেমে পড়েই রোম্যান্টিকতায় ভরিয়ে রাখতে চান সঙ্গীকে।
প্রথমে দেখা যাক, কোন ৩ টি রাশির জাতকরা বেশি রোম্যান্টিক।

কর্কট
প্রেমে কারোর খেয়াল রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এক্ষেত্রে কর্কট রাশির জাতকদের জুড়ি মেলা ভার। প্রেম কী অসামান্য অনুভূতি তা সঙ্গীকে বুঝিয়ে দিতে সক্ষম হন কর্কট রাশির জাতকরা।

মীন
মীন রাশির জাতকরা যা মনের ভিতরে রাখেন তাই বাইকে প্রকাশ করেন। তাই এত স্বচ্ছ ব্যক্তিত্বদের সঙ্গে প্রেম করার ক্ষেত্রে কোনও সমস্যা হয় না সঙ্গীদের। এমনই দাবি পশ্চিমী জ্যোতিষশাস্ত্রবিদদের।

তুলা
তুলা রাশি যাঁদের, তাঁরা যেমন হাসিখুশি মিশুকে স্বাভাবের হন, তেমনই ভাবেই সকলের সঙ্গে মিশে গিয়ে হাসিখুশি প্রেমের সম্পর্ক বজায় রাখতে পছন্দ করেন তাঁরা।
এবার দেখা যাক কোন ৩ টি রাশি প্রেমের দূরে শতহস্ত দূরে থাকতেই বেশি পছন্দ করেন।

কন্যা
সবচেয়ে বেশি কঠিন কন্যা রাশির জাতকদের সঙ্গে প্রেম করা। পশ্চিমী জ্যোতিষ মত এমনটাই বলছেন। কোনও কন্যা রাশির জাতকের সঙ্গে প্রেম করতে হলে তাঁদের মনের শক্ত দেওয়ালটিকে আগে ভাঙতে হবে। মন খুলে তাঁদের কথা বলাতে পারলেই কেল্লা ফতে! কিন্তু কন্যা রাশির জাতকরা যতক্ষণ না কাউকে আপন ভাবছেন,ততক্ষণ তাঁদের প্রেমের বাঁধনে আটকানো মুশকিল।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের মেজাজ শে, কথা বলে। কখন তাঁরা কী করবেন কিছুতেই বোঝা যায় না। তাই এঁদের সঙ্গে প্রেম করলেও,তা টিকিয়ে রাখা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এমনই দাবি বহু জ্য়োতিষবিদের। কোনও সম্পর্কের গাঁথনিতে তাঁরা রাজি নন।

ধনু
ধনু রাশির জাতকদেরও মন বোঝা কঠিন। কখন কোন বিষয় তাঁদের পছন্দ আর কোনটা পছন্দ নয়, সঙ্গী সেটিকে বুঝতে গিয়েই হিমশিম খান! এরই সঙ্গে বাড়তে থাকে সম্পর্কের জটিলতা। ধনু রাশির জাতকদের অনেক অনুনয় বিনয় করলে , তবেই তাঁরা প্রেমের ডাকে সাড়া দেন।












Click it and Unblock the Notifications