মাঝেমাঝেই দেখেন এই স্বপ্ন? জীবনে আসন্ন ঘটনার আগাম ইঙ্গিত নয় তো!

মাঝেমাঝেই দেখেন এই স্বপ্ন? জীবনে আসন্ন ঘটনার আগাম ইঙ্গিত নয় তো!

আমাদের দৈনন্দিন কাজের মধ্যে অন্যতম হল নিদ্রা। আর সারা দিনের পরিশ্রমের পর নরম বিছানায় শুয়ে শান্তির ঘুম কে না পছন্দ করেন। আবার অনেকেই আছেন যারা ঘুমাতে খুবই ভালোবাসেন। আর ঘুমানোর সময় পৃথিবীর সব মানুষ কম বেশি স্বপ্ন দেখে থাকেন। অনেক সময় আবার এমনও হয় যে ঘুমের ঘোরে একই স্বপ্ন ঘুরিয়ে ফিরিয়ে বারবার ভেসে ওঠে চোখের সামনে। অনেকে এটিকে কাকতালীয় ঘটনা বলে মনে করে থাকলেও জ্যোতিষ মতে মনে করা হয় যে আসলে স্বপ্ন অনেক সময় জীবনে ঘটতে চলা কোনও ঘটনার আগাম সংকেত দিয়ে থাকে। জেনে নেওয়া যাক এমন কী কী স্বপ্ন আছে যা ভবিষ্যতের ইঙ্গিত দেয়।

সব দাঁত পড়ে যাওয়া

সব দাঁত পড়ে যাওয়া

মানুষ অনেক সময়ই নানা রকমের উদ্ভট স্বপ্ন দেখে থাকেন। আর তারই মধ্যে একটি হল কেউ স্বপ্নে দেখলেন তাঁর সব দাঁত একসঙ্গে আচমকা পড়ে গেলো! এই আজব জিনিসকে নিছক স্বপ্ন বলেউরিয়ে দিলেও আসলে জ্যোতিষ মতে এর অন্তর্নিহিত অর্থ খুব তাৎপর্যপূর্ণ। এই স্বপ্ন কেউ বার বার দেখলে বুঝতে হবে যে সেই ব্যক্তি নিজের সিদ্ধান্ত নেওয়ার শক্তি হারিয়ে ফেলছে। এবং তার মধ্যে থাকা দৃঢ় শক্তিও হারিয়ে যেতে চলেছে।

মৃত ব্যক্তির স্বপ্ন

মৃত ব্যক্তির স্বপ্ন

নিজের প্রিয় মানুষকে হারাতে সকলেই খুব ভয় পান। কিন্তু অনেক সময় নিজের পরিবার, পরিজন কিংবা আরও কাউকে মৃত অবস্থায় স্বপ্নে দেখে থাকেন অনেকেই। আর এই বিষয় নিয়ে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এতে খুব একটা ভয়ের কিছুই নেই। কারণ কেউ যদি মৃত্যুর স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে কোনও বিষয় নিয়ে তিনি খুব ভয় পেয়ে রয়েছেন।

 তাড়া করার স্বপ্ন

তাড়া করার স্বপ্ন

অনেক মানুষ আছেন যারা প্রায় সময়ই স্বপ্নে দেখে থাকেন যে ভয়ঙ্কর কোনও জীব জন্তু কিংবা পাখি বা অন্য কোনও প্রানী সেই ব্যক্তিকে তাড়া করছে। আর সেই ব্যক্তি খুব ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে চলেছেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই বিশেষ স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে বুঝতে হবে যে অতীতের কোনও ঘটনা নিয়ে সেই মানুষ এখনও অবচেতন মনে ট্রমার মধ্যে রয়েছেন। আর সেই অনুভূতি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন।

পড়ে যাওয়ার স্বপ্ন

পড়ে যাওয়ার স্বপ্ন

অধিকাংশ মানুষের দেখা একই রকম স্বপ্নের মধ্যে প্রথমেই আসে এই স্বপ্নের ঘটনা। কম বেশি প্রায় সবাই মাঝে মধ্যে স্বপ্নে দেখে থাকেন যে কোনও উঁচু জায়গা থেকে সেই মানুষ নীচে পড়ে যাচ্ছেন। চিকিৎসা ক্ষেত্র অনুযায়ী এই স্বপ্নের মানে হল সেই ব্যক্তি কোনও কারণে শারীরিক ভাবে দুর্বল রয়েছেন। কিন্তু জ্যোতিষ মতে এই স্বপ্ন দেখার অর্থ হল সেই ব্যক্তির কোনও কাজ পুনর্বিবেচনা করে দেখা উচিত।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+