বুধবার গণেশের পুজো করলে জীবনে কী কী লাভ হয়, জানেন আপনি
বুধবার গণেশের পুজো করলে জীবনে কী কী লাভ হয়, জানেন আপনি
প্রতি বুধবার ভগবান গণেশের পুজো করুন। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই দিন গণেশের পুজো করলে মনের বাসনা পূর্ণ হয়, সেইসঙ্গে দেবতা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দেন। গণেশজির তার ভক্তদের সকল কষ্ট দূর করে তাদের কাজে সফলতা এনে দেন। গণেশের পুজো করলে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে। সেইসঙ্গে গণেশের কৃপা পাওয়া যায়। এছাড়াও বুধ গ্রহটি বেশ শক্তিশালী হয়ে ওঠে। জীবনের নেতিবাচক শক্তি কেটে যায়, আসে ইতিবাচক শক্তি। যে সকল ব্যক্তি বুধবার গণেশের পুজো করেন তারা জীবনে কখনোও কষ্টের সম্মুখীন হয় না। সেইসঙ্গে আর্থিক অবস্থাও তাদের ভাল হয়। তাহলে জেনে নিন ভগবান গণেশের পুজো করলে কী কী জিনিস পাওয়া যায়।

গণেশের আরাধনায় ব্যক্তির শরীর শুদ্ধ হয়
জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় ভগবান গণেশের আরাধনা করলে ব্যক্তির শরীর শুদ্ধ হয়। ভক্তি-ধারা ব্যক্তির দেহ মন পবিত্র করে। কথার মাধুর্যতা ফিরে আসে। নিত্যদিন গণেশের পুজো করা উচিত। যে ব্যক্তি তা করেন তার চিন্তাভাবনা ভালো হয়। তিনি সকল লোককে ভক্তি করতে পারেন এবং দারিদ্র্যকে সেবা করার মতন ভালো কাজ তিনিই ভাবতে পারেন। তাই প্রতি বুধবার গণেশের পুজো করুন।

ভাগ্যের উন্নতি ঘটে
জ্যোতিষশাস্ত্রে বলা হয় নিয়মিত গণেশের পুজো করলে গণেশজি খুব তাড়াতাড়ি সেই ব্যক্তির ভাগ্যের উন্নতি ঘটান। ব্যক্তির জীবনে সুখ-শান্তি সমৃদ্ধি ফিরে আসে। তিনি যে কাজে হাত দেন সেই কাজে সফলতা পান। ব্যবসায় ও কর্মক্ষেত্রে যদি গণেশের মূর্তি রাখেন, তাহলে আপনি জীবনের সফলতা পাবেন। সেইসঙ্গে আপনার পারিবারিক ও দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে। আপনার টাকা কোথা দিয়ে আসবে তা আপনি নিজেও জানেন না।

গণপতিকে জ্ঞানের প্রতীক বলা হয়
গনেশজির কৃপায় জ্ঞান লাভ হয়। ধর্মীয়গ্রন্থে গণপতিকে জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যে ব্যক্তি আন্তরিকতা দিয়ে এবং ভক্তিসহকারে ভগবান গণেশের আরাধনা করে থাকেন তিনি গণেশের কৃপা পেয়ে থাকেন। এর সঙ্গে তার মেধা ও শক্তি বৃদ্ধি হয়, তিনি অনেক জ্ঞানের অধিকারী হন।

বিঘ্নহর্তাও বলা হয় গণেশজিকে
সকল বাঁধা দূর করতে গণেশজির পুজো করুন। গণেশজি যদি কোন ব্যক্তির উপর সন্তুষ্ট হন, তাহলে তিনি ভক্তদের সমস্ত দুঃখ দূর করে দেন। তাদের সকল কাজে তাদের সফল হওয়ার সুযোগ করে দেন। তাই দেবতা গনেশকে বিঘ্নহর্তাও বলে ডাকা হয়ে থাকে।

গণেশের বড় কান ধৈর্যের প্রতীক
ভগবান গণেশের বড় কান ধৈর্যের প্রতীক। এটা বিশ্বাস করা হয়, যে ভগবান গণেশের নিয়মিত পুজো করলে কোন ব্যক্তির ধৈর্য বাড়ে। সেই সঙ্গে তাদের অর্থের বৃদ্ধি হয়। যেকোনোও কাজ সুষ্ঠু এবং সফলভাবে করতে পারেন। তাই প্রতি বুধবার দেবতা গণেশের পুজো করুন, জীবনে সফলতা আসবে। মন ও মাথা দুই'ই শান্ত থাকবে।












Click it and Unblock the Notifications