একুশের ভোটে মমতার সব ইচ্ছে কি পূরণ হবে! জ্যোতিষ গণনা কোন ইঙ্গিত দিচ্ছে

একুশের ভোটে মমতার সব ইচ্ছে কি পূরণ হবে! জ্যোতিষ গণনা কোন ইঙ্গিত দিচ্ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মসনদে তাঁর জয়ের হ্যাট্রিক ২০২১ সালে হবে কি না , তা এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একাধারে রাজ্যের তখতের দেখভাল করছেন, তেমনই তিনি শাসকদলের সুপ্রিমো। এমন এক ব্য়ক্তিত্বকে ঘিরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ (West Bengal Assembly Election 2021) এর রাজনৈতিক আঙিনা সরগরম। একনজরে দেখা যাক, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নিরিখে জ্যোতিষ গণনা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কোন কোন তথ্য উঠে আসছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিষ তথ্য

মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিষ তথ্য

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্ম ১৯৫৫ সালের ৫ জানুয়ারি। ৫ সংখ্যায় জন্ম নেওয়া যে কোনও ব্যক্তিই নতুনত্বের খোঁজে চিরকালই এগিয়ে যেতে পছন্দ করেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন প্রকল্পগুলির উদাহরণ তুলে ধরা যায়। এছাড়াও জ্যোতিষবিদদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মছকে বুধ ও রবির অবস্থানে বুধ-আদিত্য যোগ দেখা যায়। যার হাত ধরে তাঁর আত্মবিশ্বাসী ও আগ্রাসী মনোভাব প্রকাশিত হয়। জ্যোতিষরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মছকে কেতুর অবস্থান তাঁকে আলাদাভাবে রাজনৈতিক কেরিয়ারে সুবিধা করে দিচ্ছে।

২০২১ বিধানসভা ভোট ও মমতার চ্যালেঞ্জ

২০২১ বিধানসভা ভোট ও মমতার চ্যালেঞ্জ

একাধিক জ্যোতিষবিদের মতে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত একটি অন্তর্দশার মধ্যে থাকবেন মমতা। চন্দ্রের অন্তর্দশা ও মঙ্গলের অন্তর্দশার জেরে খুব কাছের মানুষের কাছ থেকে তিনি আঘাত পেতে পারেন বলে বর্ণনা করছেন জ্যোতিষবিদরা। বহুজনের বিশ্বাসঘাতকতা দিদিকে উদ্বেগে রাখতে পারে। আবার এই অন্তর্দশা তৃণমূল সুপ্রিমোকে ব্যাপকভাবে সাহায্যও করবে।

প্রচারে কোন সুবিধা পাবেন মমতা?

প্রচারে কোন সুবিধা পাবেন মমতা?

জ্যোতিষ মতে, এই অন্তর্দশা মমতাকে নির্বাচনী প্রচারে সাহায্য করবে। এর কারণে তিনি প্রচারের ক্ষেত্রে বাড়তি মাইলেজ পেতে পারেন। তবে রাহুর কিছু গতিবিধিতে খানিকটা সমস্যায় পড়তে পারেন দিদি। এতে কিছু ভ্রান্ত ধারণার বশবর্তী হতে পারেন মমতা। এমনই দাবি জ্যোতিষবিদদের।

২০২১ ভোটে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হবে?

২০২১ ভোটে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হবে?

শুক্রের অবস্থানে বাজিমাত করে ফেলতে পারেন মমতা। ২০২১ ভোটে এই শুক্রের অবস্থান মমতার বহু ইচ্ছাকে পূরণ করতে পারে। এমনই মত জ্যোতিষবিদদের। তবে সমস্ত ইচ্ছে সম্ভবত পূরণ করতে পারবেন না মমতা। এই ইচ্ছাপূরণের ক্ষেত্রে বেশ কয়েকটি চ্যালেঞ্জকে টপকাতে হবে মমতাকে। জ্যোতিষবিদদের দাবি, তৃণমূল সুপ্রিমো চাইলেই সেই চ্যালেঞ্জ টপাকানো সম্ভব!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+