একুশে মমতার নেতৃত্বে 'মহাজোট'ই কি তৃণমূলের মাস্টারস্ট্রোক হবে! জ্যোতিষ গণনা কী বলছে

একুশে মমতার নেতৃত্বে 'মহাজোট'ই কি তৃণমূলের মাস্টারস্ট্রোক হবে! জ্যোতিষ গণনা কী বলছে

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কার্যত স্পষ্ট বলে দিয়েছেন যে এই ভোট তাঁর লড়াইয়ের ভোট। কে প্রার্থী হচ্ছেন তা না দেখে শুধু মাত্র তাঁকে ভালোবাসলেই যেন ভোটটা তৃণমূলকে দেওয়া হয়। দিদির এই বার্তার মাঝেই বাংলার রাজনীতি সরগরম হচ্ছে তৃণমূল শিবিরের তরফে একটি 'মহাজোট' বার্তা নিয়ে। চারিদিকেই প্রশ্ন রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মহাজোট একুশের ভোট আদৌ কি হবে? হলেও বা তা কতটা মাইলেজ দেবে তৃণমূলকে? জ্যোতিষ মতে এই সমস্ত দিকের কিছু গণনা ঘিরে উত্তর উঠতে শুরু করেছে।

রাজনৈতিক শিবিরের খবর

রাজনৈতিক শিবিরের খবর

এখনও পর্যন্ত তৃণমূলের অন্দর মহলে যা খবর, তাতে জানা যাচ্ছে প্রশান্ত কিশোরের নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনেই সম্ভবত জোটের দিকে এগোতে চাইছে তৃণমূল। এক্ষেত্রে গোবলয়ের দল আরজেডি, সমাজবাদী পার্টি,এনসিপির মতো দলগুলি মমতার হাত ধরতে চাইছে। দিল্লিতে এনসিপির শরদ পাওয়ারের সঙ্গে সৌগত রায়ের খানিকটা আলোচনা হয়েছে বলে খবর। সমাজবাদী পার্টির তরফে অখিলেশ মমতার কাছে জোট প্রস্তাবের চিঠি দিয়েছেন। অন্যদিকে অভিষেকের সঙ্গে আরজেডি নেতাদের বৈঠক হয়েছে। এমন এক জায়গা থেকে প্রশ্ন উঠছে মমতার পক্ষে কি লাভজনক হবে এই মহাজোট?

 মমতা বন্দ্যোপাধ্যায় ও ৫ সংখ্যার জন্মগ্রহণকারীদের বৈশিষ্ট

মমতা বন্দ্যোপাধ্যায় ও ৫ সংখ্যার জন্মগ্রহণকারীদের বৈশিষ্ট

প্রসঙ্গত, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় জন্মেছেন। সংখ্যাতত্ত্ব মতে কথিত, যে ৫ সংখ্য়ায় জন্মগ্রহণকারীরা প্রবল আবেগপ্রবণ। এছাড়াও হুঠহাঠ সিদ্ধান্ত নিতে থাকেন এঁরা। তবে এঁদের ক্ষুরধার বুদ্ধিমত্তা এঁদের বহু পরিস্থিতি থেকে বাঁচিয়ে দেয়। সবচেয়ে বড় বিষয়, সংখ্যাতত্ত্ব বলছে, এই ৫ সংখ্যায় যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের চিন্তাশক্তি খুবই ভালো। দ্রুত গতিতে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার প্রবল ক্ষমতা থাকে।

মমতার সম্পর্ক বাকি পার্টির সঙ্গে ও জ্যোতিষ গণনা

মমতার সম্পর্ক বাকি পার্টির সঙ্গে ও জ্যোতিষ গণনা

জ্যোতিষ মত বলছে, মকর রাশিতে এবার শনি ও বৃহস্পতি একসঙ্গে ঢুকছে। এই জ্যোতিষ গতিবিধির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একাধিক দল থাকবে। সম্ভবত বিজেপিকে দুরমুশ করতে মমতা পাশে পাবেন বহু আস্থাভাজন নেতাকে। সেই জায়গা থেকে মমতা নিজের ১০০ শতাংশ নিজের পার্টিকে যেমন দেবেন, তেমনই সকলকে নিয়ে রণনীতি সাজিয়ে চলার সম্ভাবনা বাড়ছে।

 তৃণমূলের তরফে মহাজোট কি মাস্টারস্ট্রোক?

তৃণমূলের তরফে মহাজোট কি মাস্টারস্ট্রোক?

এখনও পর্যন্ত যা জ্যোতিষ গতিবিধি ও গণনা দেখা যাচ্ছে, তাতে একক নয়, একুশের ভোটে বিজেপিকে মাত দিতে সম্ভবত কয়েকটি দলকে সঙ্গে রাখতে পারেন মমতা। আর এই ভোটে মমতাকে রুখতে একাধিক কঠিন চ্যালেঞ্জ আসলেও, সংঘবদ্ধ লড়াইতেই মমতার সাফল্য ও জয়জয়কার হওয়ার প্রবল সম্ভাবনার কথা বলছেন জ্যোতিষবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+