জুন মাসের দ্বিতীয় সপ্তাহ কেমন কাটবে যুবক যুবতীদের? জানুন রাশিফল
জুন মাসের দ্বিতীয় সপ্তাহ কেমন কাটবে যুবক যুবতীদের? জানুন রাশিফল
চলতি সপ্তাহে প্রায় সকল প্রকারের মানুষদের ভাগ্যফল বিচার করা হয়েছে জ্যোতিষ মতে। কিন্তু এছাড়াও সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল যুব সম্প্রদায়। তাদের কেউ কেউ স্কুল বা কলেজে পড়ুয়া জীবন যাপন করছেন। আবার কেউ কেউ সবে পড়াশোনা শেষ করে স্কুল কলেজের গণ্ডী পেরিয়ে সবে কর্মজীবনের দিকে পা বাড়াতে চলেছেন। সেই সকল যুবক যুবতীদের জন্য কেমন হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ, তা নিয়েও নিদান দিয়েছে জ্যোতিষ শাস্ত্র। কিছু কিছু রাশির যুবক যুবতীদের এই সপ্তাহে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম, আবার অনেককে ধৈর্য ধরে কাজ করতে হবে। দেখে নেওয়া যাক কোন রাশির যুবক যুবতীদের জন্য কেমন যেতে চলেছে চলতি সপ্তাহ।

মেষ ও কুম্ভ রাশির যুবক
মেষ রাশির যুবকদের উপর তাদের সঙ্গের প্রভাব কাজের উপরে ফেলবে, তাই তাদের এই সময় খুব ভেবেচিন্তে বন্ধু তৈরি করা উচিত। কিছু বন্ধুর কারণে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তাই সেই দিকে সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশির যুবক যুবতীদেরও স্বার্থপর বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। কোনও ধরনের নেশায় লিপ্ত এমন ব্যক্তির সাহচর্য থেকে দূরে থাকাই মঙ্গল। মাদকাসক্তদের সঙ্গে মেলামেশা করলে এর প্রভাব ভাবমূর্তিকে প্রভাবিত করবে। যে কোনো মানুষের নিজের সুনাম বানাতে বছরের পর বছর লেগে যায়, তাই সমাজে যে জায়গা লাভ হয়েছে তা খারাপ সঙ্গত পেয়ে নষ্ট হতে না দেওয়াই উচিত। এই দুই রাশির পড়ুয়াদের এই সপ্তাহে পরিশ্রম করতে হবে, তবেই ভালো ফল লাভ হবে।

মিথুন এবং ধনু রাশির যুবক
মিথুন রাশির যুবকদের বন্ধুদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। কিন্তু ভালো বন্ধুদের সঙ্গে কোন বিবাদ করা নয়। এই সময় কথাবার্তায় লাগাম টানলেই ভালো হবে। নাহলে পরিবার ও বন্ধু মহলে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে। ধনু রাশির যুবক যুবতীদের ছোটখাটো বিষয়ে অহংকার ও রাগ মাঝখানে আনা উচিত নয় কারণ এই জিনিসগুলি আসার কারণে সকলের সঙ্গে দ্বন্দ্ব হয় এবং সম্পর্কের বিষয় আরও খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দেবে।

মীন এবং বৃশ্চিক রাশির যুবক
মীন রাশির যুবক যুবতীদেরও চলতি সপ্তাহে নিজেদের স্বভাবের পরিবর্তন আনতে হবে এবং ধৈর্য ধরে অন্যের কথা শোনার অভ্যাস তৈরি করতে হবে। পুরো কথা না শুনে অন্যের কথার মাঝে কথা এই সময় না বলাই ভালো। বৃশ্চিক রাশির যুবক যুবতীদের চাকরি ও উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পথ খোলা থাকবে। তাই নিজেদের পাসপোর্ট ইত্যাদি আগেই তৈরি করে রাখা ভালো যাতে শেষ মুহূর্তে কোনও ধরনের সমস্যায় পড়তে না হয়।

বৃষ, মকর এবং সিংহ রাশি
এই সপ্তাহটি বৃষ রাশির তরুণ তরুণীদের জন্য ভালো সময় ভালো সময় হতে চলেছে। যে যুবক জুবতিরা লেখালেখির কাজ শুরু করবে তাঁদের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তাদের নিবন্ধ পত্রিকা, ম্যাগাজিন বা ডিজিটাল মিডিয়ায় প্রকাশ করা হতে পারে। মকর রাশির যুবকরাও এই সপ্তাহে ভালো সময় কাটাবে। সিংহ রাশির যুবক যুবতীদের উচিত এই সময় তাদের মনোযোগ শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যই দেওয়া, জ্ঞান অর্জনের কোনো সীমা নেই। জ্ঞান বৃদ্ধি করলেই জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়।

কন্যা এবং কর্কট যৌবন
কন্যা রাশির যুবক যুবতীদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়। তাই এই সপ্তাহে ইতিবাচকভাবে এই বুদ্ধি ব্যবহার করলে সাফল্য আসবে। কর্কট রাশির যুবক যুবতীদের কোনও ভালো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির যুবক যুবতীরা এই সপ্তাহে উদ্যমী থাকবে এবং তারা কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধাও পাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications