Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কারও হবে অর্থলাভ আবার কারও হবে ব্যবসায়ে ক্ষতি, জানুন মে মাসের প্রথম সপ্তাহের রাশিফল

কারও হবে অর্থলাভ আবার কারও হবে ব্যবসায়ে ক্ষতি, জানুন মে মাসের প্রথম সপ্তাহের রাশিফল

শুরু হয়েছে বছরের পঞ্চম মাস অর্থাৎ মে মাস। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই মাসে বৈশাখের শেষ ও জ্যৈষ্ঠের শুরু। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ ও মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর অর্থ লাভ হবে। তাঁরা হঠাৎ কোনও স্থান থেকে অনেক টাকা পেতে পারেন। অন্যদিকে, মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদের আবেগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জেনে নেওয়া যাক বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের প্রথম সপ্তাহে উপকার হবে নাকি ক্ষতি হবে।

মেষ রাশি

মেষ রাশি

এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রে এবং প্রেমের সম্পর্কে, কেউ আবেগের বশে বড় ক্ষতি করতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে পরিবারে অশান্তি দেখা দেবে। এই সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকা দরকার। বিশেষ করে গাড়ি চালানোর সময় আঘাতের সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে থাকুন।

বৃষ রাশি

বৃষ রাশি

মে মাসের প্রথম সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেমের প্রভাব থাকবে। পুরানো সমস্যার সমাধান হবে এবং পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। সপ্তাহের মধ্যভাগে লাভের কারণে মন আনন্দিত থাকবে। কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসায়ে লাভ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকারা জীবনে নতুন আত্মবিশ্বাসী অনুভব করবেন। হঠাত কোনও জায়গা থেকে টাকা পেয়ে মন খুশি হবে। পরিবারের সঙ্গে কোনও মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সপ্তাহটি এই রাশির জাতক জাতিকাদের জন্য সুখ অনুভব করার সময়। কোনও পার্টিতে ঘনিষ্ঠদের সঙ্গে অনেক দিনপর দেখা হবে। পরিবারে কোনো শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ও আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সপ্তাহে শরীরে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কারণে মম উদাস থাকবে। এই খারাপ সময়ে খুব কাছের বন্ধু সাহায্য করবে এবং ভালবাসার আসল রূপটি ব্যাখ্যা করবে। মানসিক চাপের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভাল থাকবে এবং কোনও পুরানো বিনিয়োগ থেকে সুবিধা পাবেন। বিবাহিত জীবনে পারস্পরিক আস্থা বৃদ্ধি পাবে এবং পরিবারে সুখের পরিবেশ থাকবে। ভ্রমণ বা বিদেশ থেকে সুবিধা পাবেন। পেট ও হৃদরোগের ব্যাপারে সতর্ক থাকুন।

তুলা রাশি

তুলা রাশি

এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে পড়ুয়ারা বিশেষ সাফল্য পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশনা পাবেন এবং ভ্রমনপ্রেমীরা প্রকৃতির সান্নিধ্য অনুভব করবেন। পুরানো সমস্যা শেষ হবে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন এই রাশির জাতক জাতিকারা। দাম্পত্য জীবনে কিছুটা উদাসীনতা থাকবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সপ্তাহে অনেক মানসিক পরিশ্রম করতে হবে। চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তর্কের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। মাইগ্রেন এবং উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতন থাকুন। সন্তানের কাছ থেকে কোনও ভালো খবর পাওয়া যাবে।

ধনু রাশি

ধনু রাশি

এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়বে, যার কারণে কেরিয়ারে ভাল পারফর্ম করবেন। ব্যয় বৃদ্ধির কারণে কিছু কাজ বন্ধ হয়ে যাবে। পরিবারের সঙ্গে সময় কাটাবে। পিতা বা পিতার মতো ব্যক্তির কাছ থেকে বিশেষ সহায়তা পাবেন।

 মকর রাশি

মকর রাশি

সপ্তাহের শুরুতে জীবন সঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের সাথে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা খারাপ ফল অনুভব করবেন। আনন্দদায়ক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পেট সংক্রান্ত সমস্যা হবে শরীরের যত্ন নিন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সপ্তাহে কোনও অনুষ্ঠানে যেতে পারেন বা পরিবারে কোনও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। মায়ের কাছ থেকে বিশেষ ভালবাসা এবং কোনও উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জীবন সঙ্গীর সাথে প্রেম এই সপ্তাহে তীব্র হবে। স্বাস্থ্যও ভালো থাকবে।

 মীন রাশি

মীন রাশি

এই সপ্তাহে ভাগ্যের বিশেষ সমর্থন পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিনিয়োগ পরিকল্পনা করার জন্য এটি একটি ভাল সপ্তাহ। পরিবারের কোনো ঘটনা থেকে আনন্দ লাভ হবে। দাম্পত্য জীবন সুখের হবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+