দুটি গ্রহের রাশিচক্রের পরিবর্তনে কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, দেখে নিন
শুরু হয়েছে নতুন হিন্দু বিক্রম সংবত। এই সপ্তাহে, দুটি প্রধান গ্রহের রাশিচক্রেরও পরিবর্তন হবে। যার মধ্যে ৭ এপ্রিল মঙ্গল গ্রহ শনিদেবের রাশিতে প্রবেশ করবে। আর ৮ এপ্রিল মেষ রাশিতে বুদ্ধি ও অর্থের গ্রহ প্রবেশ করবে। এই দুই গ্রহের রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক জটিকাদের ওপর বিশেষ প্রভাব দেখা দেবে। এই সপ্তাহে অনেকগুলি শুভ যোগও তৈরি হবে, যার কারণে কিছু রাশির জাতকের ভাগ্য পরিবর্তন হবে। অনেক রাশির জীবনে শুভ যোগ দেখা যাবে। আবার কিছু রাশির জীবনে অশুভ যোগ দেখা যাবে। জেনে নেওয়া কোন রাশির জীবনে কী কী শুভ প্রভাব দেখা যাবে।

মেষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ হতে চলেছে। যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত তাদের জীবনের শুভ সময় উপস্থিত। যারা চাকরি খুঁজছেন তারা চাকরি করতে পারেন। তাদের এই সময় জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ঋতু জনিত রোগ এড়িয়ে চলাই ভাল। অন্যথায় আপনার সমস্যা দেখা দিতে পারে। যারা রাজনীতিতে নামছেন নামতে পারেন কারণ তাদের জীবনে এই সময় সম্মান পাওয়ার এবং বড় পদ পাওয়ার সুযোগ রয়েছে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের প্রেম দীর্ঘস্থায়ী হবে। বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের দাম্পত্য জীবনে অনেক সুখ আসবে।

মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ শুভ হতে চলেছে। সাফল্যে ভরপুর থাকবে। আপনি সম্মান পাবেন। এই সপ্তাহের যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনার জীবনে সাফল্য মিলবে। যদি আপনার এই সপ্তাহে সন্তানের রেজাল্ট বেরোবার জায়গা থাকে, তাহলে তার রেজাল্ট খুব ভাল হবে। যাতে আপনি খুশি থাকবেন।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহ মিশ্র হবে। লাভের অনেক সুযোগ থাকবে। যা আপনি অর্জন করতে সক্ষম হবেন। মন খুশি থাকবে, যার কারণে আপনি সামাজিক কাজে, যেকোনও কাজে অংশগ্রহণ করতে পারবেন। চাকরিজীবীদের জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে তা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। অর্থলাভের শুভলক্ষণ রয়েছে। প্রেমের সম্পর্ক মজবুত থাকবে, তবে আপনার জীবন সঙ্গীকে বোঝার চেষ্টা করুন। যারা ব্যবসা করছেন তাদের ভালো ফল লাভের সম্ভাবনা আছে। তবে ব্যবসায় আরোও বেশি সময় দিলে অংশীদারি ব্যবসায় লাভ হতে পারে। আর গত কয়েকদিন আপনি যে অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই অসুবিধা আপনার কেটে যাবে।

মকর রাশি
এই সময় আপনার আনন্দ যেন ধরবে না এতটাই খুশি হবেন আপনি। আপনার ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে টাকা আপনি এতদিন ফিরে পাননি, সেইটাই আপনি ফিরে পাবেন। সপ্তাহের শুরুতে ধর্মীয় সামাজিক কাজে আপনি থাকতে পারবেন। শ্রমিকশ্রেণীর বদলির সম্ভাবনা রয়েছে। যারা চাকরিক্ষেত্রে যুক্ত তাঁদের ভালোভাবে করতে পারবেন। স্ত্রীর অনুভূতি উপেক্ষা করে এড়িয়ে চলুন অবশ্যই এর জন্য সময় বের করে স্ত্রীকে বোঝার চেষ্টা করুন। তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের সুখ আসবে।

মীন রাশি
এই সপ্তাহে ভাগ্য আপনার সঙ্গে সম্পূর্ণ সাত দেবে। ব্যবসাক্ষেত্রে আপনি অনেক অর্থ উপার্জন করবেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। চাকরিজীবীদের জন্য ভালো সময়। সপ্তাহের নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধি অর্থ উপার্জন করতে পারবেন। সপ্তাহের শুরুর দিকে আপনার ভাগ্য আপনার পূর্ণ স্বাদ দেবে। ব্যবসায়ীদের জন্য লাভের জন্য এটি। বাড়ির পরিবেশ বেশ সুন্দরভাবে থাকবে। আপনার সন্তান পড়াশোনায় মনোযোগ দেবে, কিন্তু তাকে আপনি রোজ বোঝার চেষ্টা করবেন। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক দাম্পত্যজীবনে খুব সুখ আসবে। চাইলে এসপ্তাহে বাইরে কোথাও ঘুরে আসুন, সেটি আপনাদের শুভ সময়। আপনি আপনার সমস্ত ভালো কাজ শেষ করুন। তাহলে জীবনে সাফল্য মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications