গণেশের বার বুধবারে জ্যোতিষ মতে কোন কোন পন্থা অবলম্বন করলে কেটে যায় বিপদ! কিছু টিপস একনজরে

গণেশের বার বুধবারে জ্যোতিষ মতে কোন কোন পন্থা অবলম্বন করলে কেটে যায় বিপদ! কিছু টিপস একনজরে

সামনেই গণেশ চতুর্থী। তার আগে কার্যত গোটা দেশে সাজো সাজো রব। বিশেষত মহারাষ্ট্রে গণেশ পুজো ঘিরে রীতিমতো উৎসবের আমেজ। শুধু মহারাষ্ট্রই নয়, দক্ষিণের একাধিক রাজ্যে গণেশ পুজো ঘিরে উত্তেজনা প্রতিবারই চরমে থাকে। গণেশ পুজোর বেশ খানিকটা প্রভাব দেখা যায় বাংলাতেও। ভাদ্র মাসের বিনায়ক চতুর্থীকে গণেশ পুজো ছাড়াও প্রতিটি বুধবারকে গণেশের বার হিসাবে দেখা হয়। এমন দিনে একাধিক জ্যোতিষ মতে পন্থা অবলম্বন করলে বহু বিপদ কেটে যায়। দেখে নেওয়া যাক বুধবার কোন কোন কাজ করার টিপস দিচ্ছেন জ্যোতিষবিদরা।

লাল কাপড় পূর্ব দিকে

লাল কাপড় পূর্ব দিকে

বাড়ির যেদিকে পূর্ব দিক রয়েছে, সেখানে একটি লাল কাপড় যা শাস্ত্রীয় মতে পতাকা তুল্য , তা রেখে দিতে পারেন কোনও কিছুতে বেঁধে। এমন পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ। এতে বাড়িতে যদি কারোর বুধয়ের দোষ থাকে, তাহলে
তা কেটে যায়। এছাড়াও যাঁদের কথার বলার ক্ষেত্রে সমস্যা থাকে, তা কাটিয়ে নিতে এমন জ্যোতিষ মতে কিছু পন্থা অবলম্বন করা যায়।

বুধবারে পরুন সোনার গয়না

বুধবারে পরুন সোনার গয়না

প্রসঙ্গত, কথা বলার ক্ষেত্রে সমস্যা যাঁদের রয়েছে তাঁরা বুধবার সোনার গয়না পরতে পারেন। এছাড়াও সপ্তাহের কোন বার সোনার গয়না পরার সঠিক দিন? এই প্রশ্ন যাঁদের মনে রয়েছে, তাঁদের পরামর্শ সহকারে জ্যোতিষবিদরা বলছেন, বুধবারে সোনার গয়না পরার সঠিক দিন। এমন দিনে যদি সোনার কিছু হাতের কাছে নাও থাকে, তাহলে তামার কিছু পরে নিতে পারা যায়।

পঞ্চপল্লব রাখুন দরজায়

পঞ্চপল্লব রাখুন দরজায়

জ্যোতিষ মতে গণেশের পুজোর দিন বুধবার। র এমন দিনে সকালে স্নান সেরেই যদি দরজার উপর পাঁচচি পাতা দিয়ে সাজানো পঞ্চপল্লবের মালা রাখা যায়, তাহলে তা গৃহস্থে সমৃদ্ধি, সুখ বাড়াবে। কোনও শত্রুর থেকে সমস্যা থাকলে, এই পল্লবের মালায় অবশ্যই আম পাতা রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা।

রোপণ করুণ এই গাছটি

রোপণ করুণ এই গাছটি

উল্লেখ্য, বিভিন্ন রকমের সমস্যা কাটিয়ে তোলার জন্য বুধবার পরতে পারেন হলুদ রঙের পোশাক। এমনকি সবুজ জাতীয় জিনিসপত্র এই দিনে গরীব দুঃখী মানুষকে দান করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরাষ। এতে সংসরে ফেরে অর্থ, বাড়ে প্রতিপত্তি, সম্নান ও মেধা। এছাড়াও বুধবার দিন বড় পাতাওয়ালা কোনও গাছ বাড়িতে রোপণ করলে , তা সুপ্রভাব দেয়। এতে বাড়ির পড়ুয়ারা পান সুফল। বলছেন জ্যোতিষবিদরা।

গণেশকে সিঁদুর দিয়ে পুজো

গণেশকে সিঁদুর দিয়ে পুজো

বুধবার দিন যেহেতু গণেশের বার, তাই এমন দিনে গণেশের পুজোয় সিঁদুর দিয়ে পুজো করার কথা বলা হচ্ছে। এছাড়াও এমন দিনে ১১ টি ব ২১ টি দুর্বা ঘাস দিয়ে গণেশের পুজো করা উচিত। এতে মেলে মনের ইচ্ছে মতো ফলাফল। এছাড়াও প্রয়োজন মতো শস্য যদি একজন দরিদ্রকে বুধবার দেওয়া যায়, তাহলে বহু সমস্যার সমাধান হতে পারে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+