কোন রঙটি আপনার জন্য 'পয়া' জেনে ফেলুন এভাবে, ওই রঙের জামা পরলে সাফল্য রুখবে কে

অনেক সময়তেই এমন হয়, যে কোনও একটি কাজে আপনি আপনার পছন্দের রঙের পোশাক পরে গেলেন কিন্তু অদ্ভুতভাবে কাজটি হল না।

অনেক সময়তেই এমন হয়, যে কোনও একটি কাজে আপনি আপনার পছন্দের রঙের পোশাক পরে গেলেন কিন্তু অদ্ভুতভাবে কাজটি হল না। পছন্দের রঙ আর 'পয়মন্তর' রঙের মধ্যে বেশ কিছুটা জ্যোতিষগত ফারাক রয়েছে। এমনই মত বিভিন্ন জ্যোতিষবিদদের। একনজরে দেখে নেওয়া যাক কোন রাশির জাতকদের জন্য কোন রঙ শুভ ফলদায়ক।

মেষ

মেষ

জ্যোতিষবিদরা বলছেন, মিস্টিক রেড বা গাঢ় লা রঙ মেষ রাশির জাতকদের পক্ষে ভালো ফল দেয়। এঁরা যেহেতু একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন, উচ্ছলতায় ভরপুর এই রাশির জাতকদের জন্য তাই গাঢ় লাল রঙের পোশাক পড়তে পরামর্শ দিচ্ছেন জ্যোতিষরা।

বৃষ

বৃষ

বৃষরাশির জাতকদের জন্য উজ্জ্বল সবুজ রঙটি অত্যন্ত শুভ। জ্যোতিষ মতে শোনা যায়, এঁদের নিয়ন্ত্রণকারী রঙটিও সবুজ। তাই যেকোনও শুভ কাজে এঁরা যদি উজ্জ্বল সবুজ রঙের পোশাক পড়ে যান, তাহলে তা সম্পন্ন হবেই।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতকদের জন্য কমলা বা গেরুয়া রঙ অত্যন্ত শুভ। পয়া জামা হিসাবে তাই এই রাশির জাতকরা বেছেই নিতে পারেন কমলা রঙকে।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতকরা সাধারণত খুবই মিশুকে মানুষ হন। অন্যের জন্য কাজ করতে এঁরা খুবই ভালোবাসেন। তবে নিজের জন্য কোনও ভালো কাজ করতে বেরোলে অবশ্যই পড়ুন, বেগুনি রঙের জামা। এর ফলে তাঁদের সমস্ত কাজে সাফল্য আসবে।

সিংহ

সিংহ

উজ্জ্বল হলুদ রঙ এঁদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এমনিতেই সিংহ রাশির জাতকরা খুবই তেজী ও সাহসী হন, আর সেই সাহস আরও দ্বিগুণ করে দিতে পারে উজ্জ্বল হলুদ রঙ। যা তাঁদের জীবনে আরও বেশি করে সাফল্য আনবে।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতকরা নীল রঙ্রে যাবতীয় শেডের জামা পড়লেই তা কার্যকরী ফল দেবে। এঁদের চারিত্রিক বৈশিষ্ট হল এঁরা খুবই বিশ্বযোগ্য ব্যাক্তি হন, যেকোনও কাজ গুরুত্ব দিয়ে করেন, আর তাঁদের এই গুণগুলি আরও বাড়িয়ে দেয় এই রঙগুলি।

তুলা

তুলা

তুলা রাশির জাতকরা সব সময়ই প্রতিটি বষয়ে ন্যায়ের পক্ষে থাকেন। সকলের সঙ্গে মিশে থাকতে এঁরা ভালোবাসেন। আর এই গুণগুলি আরও বাড়িতে তুলতে তথা সাফল্য পেতে এই রাশির জাতকদের পড়া উচিত, পেস্তা সবুজ জাতীয় রঙের পোশাক।

 বৃশ্চিক

বৃশ্চিক

লাল ও বেগুনি রঙের মধ্যে থাকে ক্ষমতা, যাদু, প্রেম। যা এমনিতেই ভরপুর বৃশ্চিক রাশির মধ্যে। তবে তা আরও বেশু বাড়িয়ে দেয় লাল বা বেগুনি রঙ। তাই এই দুই রঙই এই রাশির জাতকদের পক্ষে শুভ।

ধনু

ধনু

ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাসের পিরমাণ বাড়াতে প্রয়োজন হালকা নীল রঙের। সেই গুণটি বাড়লেই যে কোনও কাজে এঁদের সাফল্য কেউ রুখতে পারবে না। এঁদের আকর্ষণের ক্ষমতাও বাড়াতে সক্ষম এই রঙের পোশাক।

মকর রাশি

মকর রাশি

ইন্ডিগো রঙ বা উজ্জ্বল নীল রঙের যে কোনও পোশাকই মকর রাশির জাতকদের জন্য় আদর্শ। এতে তাঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও বাড়বে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতকদের পক্ষে ইলেকট্রিক নীল রঙটি বেশ কার্যকরি। এঁতে তাঁদের বোঝদার হওয়া প্রবণতা আরও বেশি বাড়বে।

মীন

মীন

মীন রাশির জাতকদের জন্য শুভ রঙ হল সি গ্রিন। এই রঙ তাঁদের ভারসাম্যের প্রতীক। মীন রাশির জাকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রাখার প্রবণতা এমনিতেই থাকে। আর সেই প্রবণতা আরো বাড়াতেই এই উদ্যোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+