বাড়ির কল থেকে অনবরত জল পড়ছে?‌ দ্রুত সারিয়ে নিন, নয়ত চরম বাস্তু ত্রুটি দেখা দেবে

বাড়ির কল থেকে অনবরত জল পড়ছে?‌ দ্রুত সারিয়ে নিন, নয়ত চরম বাস্তু ত্রুটি দেখা দেবে

বাড়ির বাস্তু যদি ঠিক থাকে তবে জীবনে শান্তি–সমৃদ্ধি, অর্থ–সম্পত্তি সব ঠিক থাকবে। আচার্য ইন্দু প্রকাশ এদিন কলের জল লিক করা কতটা বাজে, সেটার সম্পর্কে জানিয়েছেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়ির কোনও অংশে যদি কল খারাপ থাকে এবং সেখান থেকে অনবরত জল পড়ে যায়, তবে সেটা শীঘ্রই ঠিক করা উচিত। কারণ তা বাড়ির পরিবেশের জন্য মোটেও ভালো নয়।

লিক করা কল দ্রুত সারিয়ে নিন

লিক করা কল দ্রুত সারিয়ে নিন

ঘরের লিক করা কলটি অপচয়ের একটি নির্দেশক এবং বিশেষ করে যদি বাড়ির রান্নাঘরের কল থেকে জল পড়তে থাকে তবে এটি মোটেও ভাল লক্ষণ নয়। বলা হয় যে জল ও আগুন একসঙ্গে থাকলে সেখানে সমস্যার সৃষ্টি হতে পারে। এর ফলে অপ্রয়োজনীয় ব্যয়, ব্যবসায় ক্ষতি এবং এমনকি পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতার কারণ হতে পারে। এছাড়াও, জলের অসংযত প্রবাহ ঘটলে ঘরে বরুণ দেবের দোষ বা ত্রুটি রয়েছে বলেও মনে করা হয়। এছাড়া এর ফলে ঘরে নেতিবাচক শক্তির পরিমাণও বৃদ্ধি পায়। তাই এই ধরনের একাধিক সমস্যার সমাধানের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার লিক হয়ে যাওয়া ট্যাপটি সারিয়ে নিন। এই বাস্তু টিপসগুলি গ্রহণ করে আপনি আপনার বাড়ির বাস্তু ত্রুটিগুলি থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

ফোঁটা আকারে জল পরা ভালো নয়

ফোঁটা আকারে জল পরা ভালো নয়

বাস্তু মতে, কোনও ট্যাপ বা কল থেকে যদি ঘরের কোনও অংশে ফোঁটা আকারে জল পড়তে থাকে তবে তা বাস্তুর জন্য ভালো বা ইতিবাচক বলে বিবেচিত হয় না। বাড়িতে ফুটোযুক্ত কল সর্বদা অপব্যয়িতাকেই নির্দেশ করে। যা আপানার দারিদ্র্যের কারণও হয়ে দাঁড়াতে পারে।

জলের ট্যাঙ্ক কোনদিকে রাখবেন

জলের ট্যাঙ্ক কোনদিকে রাখবেন

অন্যদিকে, জলের ট্যাঙ্ক দিক অনুসারে রাখলে বাড়ির ক্ষেত্রে খুব শুভ প্রমাণিত হয়। পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ এই চারটি দিকে জলের ট্যাঙ্ক রাখার চার রকম ফল পাওয়া যায়।

 দেখে নেওয়া যাক জলের ট্যাঙ্ক কোন দিকে রাখলে কী হয়:

দেখে নেওয়া যাক জলের ট্যাঙ্ক কোন দিকে রাখলে কী হয়:

পূর্ব

পূর্ব দিকে যদি জলের ব্যবস্থা রাখা হয়, তা হলে খুব শুভ বলে মনে করা হয়। পূর্ব দিকে জল থাকলে অর্থ বৃদ্ধি হয়। নিজের ভাবনার বাইরেও টাকা ঘরে আসতে থাকে।

পশ্চিম

বাড়ির পশ্চিম দিকে জলের ব্যবস্থা থাকলে বাড়িতে সম্পত্তি বৃদ্ধি হতে দেখা যায়।

উত্তর

বাড়ির উত্তর দিকে জলের ব্যবস্থা সব দিক থেকে সঠিক বলে মানা হয়। উত্তর দিকে জলে রাখলে সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং বাড়ির সকলের মধ্যে সম্পর্ক ভাল থাকে।

দক্ষিণ

বাড়ির দক্ষিণ দিকে জলের ব্যবস্থা করা একদম করা উচিত নয়। কারণ দক্ষিণ-পূর্ব কোণ অগ্নিকোণ। তাই এই দিকে জলের ব্যবস্থা করলে বাস্তুদোষ হয়। তা ছাড়া দক্ষিণ-পশ্চিম কোণেও জলের ব্যবস্থা রাখতে নেই। এতে বাড়ির লোক প্রচুর রোগে ভোগে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+