মা লক্ষ্মীর কৃপা পেতে চান? তবে ভুলেও দিওয়ালীর দিন এই কাজগুলি করবেন না
দিওয়ালীর মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য খুবই বিশেষ একটি দিন। এইদিন আপনার ছোট কোনও ভুলও মা লক্ষ্মীকে ক্রোধান্বিত করতে পারে। এরকম সময় মা লক্ষ্মীর প্রিয় ও অপ্রিয় জিনিসের দিকে বিশেষ নজর রাখতে হয়। বলে দেওয়া ভালো যে দিওয়ালীর রাতে এমন অনেক কাজ রয়েছে যেটা মা লক্ষ্মীকে রুষ্ট করতে পারে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি দিওয়ালীর দিন না করাই ভালো।

কবে পালন করা হবে দিওয়ালী
হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হল দিওয়ালী। এই বছর দিওয়ালী ২৪ অক্টোবরে পালন করা হবে। জেনে রাখুন যে এই বছরে ছোট ও বড় দিওয়ালী একদিনেই পালন করা হবে। বিশ্বাস করা হয় যে এইদিন মা লক্ষ্মী রাতে ধরিত্রীতে ভক্তদের মধ্যে থাকেন এবং মানুষের ভক্তিতে প্রসন্ন হয়ে তাঁদের ঘরে প্রবেশ করেন। কিন্তু এটা কি জানেন যে সেই বাড়িতে যদি মা লক্ষ্মীর পছন্দের কোনও জিনিস না হয়ে থাকে তাহলে সেখান থেকে লক্ষ্মী দেবী একেবারের জন্য চলে যাবেন।

মদ্যপান নয়
দিওয়ালীর দিনকে খুবই শুভ বলে মনে করা হয়। এইদিন সবাই লক্ষ্মী পুজোর পর বাড়িতেই বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করে থাকেন। কিন্তু জানেন কি দিওয়ালীর রাতে ভুলেও মদ্যপান করা অনুচিত। বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী সাত্ত্বিক ঘরে প্রবেশ করে। তাই বাড়ির পরিবেশ পবিত্র রাখুন।

জুয়া খেলবেন না দিওয়ালীতে
অনেক সময় এও দেখা যায় যে দিওয়ালীর পুজোর পর রাতে বাড়িতে বন্ধুরা বা আত্মীয়-স্বজনরা মিলে তাস বা জুয়া খেলছেন। দেশের অনেক অংশে এটাকে দিওয়ালীর রীতি-রেওয়াজ হিসাবে খেলা হয়। কিন্তু দিওয়ালীর রাতে জুয়া খেলাকে শুভ বলে মনে করা হয় না। বলা হয় যে জুয়ার কারণেই মহাভারতের যুদ্ধ হয়েছিল আর এই কারণেই পাণ্ডবদের বনবাসে যেতে হয়। দিওয়ালীর রাতে জুয়া খেলা হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায়।

সম্মান করুন মেয়েদের
শাস্ত্রে বলা হয় যে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে মহিলাদের সম্মান করা উচিত। অন্যদিকে দিওয়ালীর রাতে স্বামী-স্ত্রীকে ব্রহ্মচর্যের ব্রতের পালন করা উচিত। কথিত আছে যে মা লক্ষ্মী রাতে ধরিত্রীতে বিচরণ করেন এবং ভক্তদের ঘরে ঘরে যান। তাই বাড়িতে পবিত্রতা ও শুদ্ধতা থাকা দরকার।

বাড়িতে এইদিন আমিষ খাওয়া–দাওয়া নয়
দিওয়ালীর দিন রাতে মা লক্ষ্মী সকলের ঘরে প্রবেশ করেন। এরকম স্থিতিতে তাই বলা হয় যে এইদিন ভুলেও আমিষ ভোজন করবেন না এবং মাছ-মাংস ইত্যাদি খাবেন না। মা লক্ষ্মী কখনও এরকম বাড়িতে প্রবেশ করেন না, যেখানে আমিষ খাওয়া-দাওয়া হয়। সেখান থেকে মা লক্ষ্মী শীঘ্রই চলে যায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications