জীবনে সাফল্য পেতে, মানসিক শান্তি বজায় রাখতে সকালে ঘুম থেকে উঠেই করুন এই কাজগুলি

কঠোর পরিশ্রম করলেই যে জীবনে সকলে সাফল্য পান তা কিন্তু নয়। তবে ঘুম থেকে ওঠার পর যদি আপনি এই কাজগুলি করেন, তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। কেটে যাবে জীবনের নানান বাধা।

সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই কাজগুলি অবশ্যই করবেন। নাহলে আপনার আর্থিকদিকে ক্ষতি হবে। চাকরি থেকে ব্যবসায় সমস্যার মুখে পড়তে হবে আপনাকে। জানুন কোন কোন কাজ করবেন।

yoga

  • দীর্ঘক্ষণ শুয়ে থাকবেন না

বাস্তুশাস্ত্র অনুসারে, এই সময়ে আপনার ঘুম থেকে ওঠার সময় নতুন দিন শুরু হয়েছে। তাই বিছানায় অলসভাবে শুয়ে থাকবেন না। দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকলে আপনার শরীর এমনিতেই অলস লাগবে। কাজের ক্ষমতা কমে যাবে। তাই সকালে ঘুম থেকে উঠুন।

  • ধ্যান করুন

ঘুম থেকে ওঠার পর ঠাকুরকে প্রণাম করুন । ধ্যান করুন। এতে দেখবেন মানসিক শান্তি পাবেন। তারপর কিছুক্ষণ সময় ভালোভাবে শ্বাস নিন। এরপর একটু হাঁটাহাঁটি করুন। এতে দেখবেন আপনার দিন ভালো যাবে, আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। সারাদিন কাজের শক্তি পাবেন।

  • ঠাকুরের গান শুনুন

বাস্তুশাস্ত্রে বলা হয়, সকালে চোখ ও কান খোলা রাখা খুব দরকার। ঘুম থেকে উঠে ভালো জিনিস দেখার চেষ্টা করুন। এবং ঠাকুরের গান শুনুন। এতে আপনার মন ভালো থাকবে । ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কোন খারাপ খবর পড়া এড়িয়ে চলুন। এতে আপনার সারাদিন মন কিন্তু অশান্ত থাকবে। কোনও কাজই ভালোভাবে করতে পারবেন না।

  • তালুর দিকে তাকান

বিছানায় বসে ঈশ্বরের ছবির দিকে তাকান কিংবা হাতের তালুর দিকে দেখান। এতে আপনার মনোবল বাড়বে । আপনি ভালোভাবে একটি দিন শুরু করতে পারবেন। বাস্তুশাস্ত্রে বলা হয়, ভোরবেলা ঝগড়া করা, তর্ক, বিতর্কে এড়িয়ে চলুন। এতে আপনার পরিবারের সঙ্গে কলহ বাড়তে থাকবে। মন খারাপ হবে। কারোর সঙ্গে অযথা ঝগড়া করবেন না। এতে আপনার পরিবেশ খুব অশান্ত থাকবে। কোনও কাজেই আপনি সফলতাও অর্জন করতে পারবেন না।

  • যোগব্যায়াম করুন

বাস্তুশাস্ত্র বলা হয়, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনার হাতের তালু দেখুন। সেই সঙ্গে মা লক্ষ্মীর নাম জপ করতে থাকুন। সেই সঙ্গে যদি আপনার কোনও গুরু থাকেন, তাহলে তার নাম জপ করতে পারেন। সকালে যোগব্যায়াম ও ধ্যান করা খুব ভালো। তারপর কোনও ফুল বা প্রদীপ জ্বালিয়ে দেবতাকে পুজো দিন। এতে দেখবেন আপনার সারাদিন খুব ভালো কাটবে, মনে আপনি খুব শক্তি পাবেন। সারা দিনে কাজের শক্তি ও পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+