শনি ও চন্দ্রের মিলনে তৈরি হবে এই অশুভ যোগ, কারা কেরিয়ারে মাথা ঠান্ডা রাখবেন

যখন গ্রহ ও নক্ষত্ররা তাদের অবস্থান বদল করে, তখন কিন্তু তারা অনেক সময় নানান রকম যোগ তৈরি করে। সেটি কারোর জন্য শুভ হয়। আবার কারোর জন্য অশুভ যোগও হয়। কর্মের দাতা শনি গ্রহ ২৯ মার্চ তার ঘর বদল করবে। শনি গ্রহ বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে।

২৭ মার্চ চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। শনি ও চন্দ্রের মিলনে 'বিষ যোগ’ তৈরি হয়েছে। এই যোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে। কোনও কাজই তারা তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। জানুন সেই রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে।

Office


কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের প্রভাব পড়বে। কোনও কাজেই তারা তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। এসময় তাদের মানসিক চাপ বাড়তে থাকবে। শরীর খারাপ হতে পারে। এমন কি বড় বিবাদে, অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। পরিবারের সকলের সঙ্গে নানান সমস্যা বাঁধবে। এমনকি অর্থহানির সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। বাবা মায়ের সঙ্গে ও নানান সমস্যা শুরু হবে আপনার।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর বিষ যোগের অশুভ প্রভাব পড়ায় তাদের জীবনে অনেক খারাপ সময় শুরু হচ্ছে। এসময় তাদের ব্যবসায় প্রচন্ড ক্ষতি হবে। চাকরি ক্ষেত্রেও তারা তেমন লাভ করতে পারবেন না। এসময় অর্থহানি হবে আপনার। শরীর খারাপ হতে পারে। অবিবাহিতদের এসময়ে বিয়ে না হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে স্ত্রীর সঙ্গে অশান্তির পরিবেশ লেগে থাকবে আপনার। কোনও বিষয় নিয়েই বাবা মায়ের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় প্রতিকূলেই থাকবে। তাই আপনার রাশির দ্বাদশ ঘরে তৈরি হচ্ছে এই যোগ। এই সময়ে আপনার বিরুদ্ধে অনেকেই নানান অভিযোগ আনতে পারে। কর্মক্ষেত্রে আপনার সমস্যা আসবে। জুনিয়র ও সিনিয়রদের কথা মত প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। এই সময় অযথা টাকা খরচ করবেন না। তবে আপনার বাড়তি খরচ বাড়তে থাকবে। তা আটকাবার চেষ্টা করুন। এই সময় মানসিক চাপ বাড়ায় আপনার অতিষ্ঠ লাগবে। তবে আত্মবিশ্বাস একদমই কমাবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+