Vish yog: শনি ও চন্দ্রের মিলনে তৈরি হয়েছে ‘বিষ যোগ’, বাড়তি খরচে লাগাম দেবেন কারা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই নিজস্ব গুরুত্ব রয়েছে, গ্রহরা ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। চন্দ্র ও শনির গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

৯ জুন সকাল ৬ টা ২ মিনিটে চন্দ্র মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। এই সময়ে সেখানেই উপস্থিত রয়েছে শনি। শনি ও চন্দ্রের মিলনে তৈরি হয়েছে 'বিষ যোগ’। এই যোগ খুব অশুভ। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে নানান অসুবিধা হবে, তাই তাদের খুব সতর্ক থাকতে হবে। দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

image of astrology


কন্যা রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় আপনারা কোন কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। অশুভ প্রভাব পড়বে আপনাদের উপর। আপনাদের আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এই সময় আপনারা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই মাথা ঠান্ডা রেখে সব দিক ঠিক রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন না। অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

image of working man


বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবনে খুব অশুভ সময় শুরু হবে। নানান সমস্যায় পড়তে হতে পারে আপনাদের। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন না। যারা ব্যবসা করছেন তারা নতুন ব্যবসায় বিনিয়োগ করবেন না। কারণ এসসময়ে আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয় আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। পরিবারের কারোর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকে সকলকে সাবধানে রাখার চেষ্টা করুন।

image of a sad girl


কুম্ভ রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। আপনারা কোনও কাজে যেমন সফলতা অর্জন করতে পারবেন না, তেমনই কারোর সঙ্গে আপনি সৎ ভাব বজায় রেখেও চলতে পারবেন না। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। এসময় আপনি মাথা ঠান্ডা রেখে চলুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। কোনও কাজেই কারোর সমর্থন না পাওয়ারই সম্ভাবনা রয়েছে। শরীর আপনার খুব খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পা ও কোমরের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+