Vish Yog 2023: চলতি মাসেই তৈরি হবে ‘বিষ যোগ’, বুঝে খরচ করুন এই রাশির ব্যক্তিরা

গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন অনেক সময় শুভ ও অশুভ নানান যোগ তৈরি করে থাকে। সেটি কারোর উপর ইতিবাচক প্রভাব ফেলে, আবার কারোর উপর নেতিবাচক প্রভাব ফেলে। ৩০ অগাস্ট চাঁদ সকাল ১০ টা ১৯ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

পয়লা সেপ্টেম্বর ৯ টা ৩৬ মিনিট পর্যন্ত সেখানেই থাকবে। তারপর মীন রাশিতে যাত্রা করবে সে। এই সময়ে কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে শনি। এই সময়ে সেখানে তৈরি হবে বিষ যোগ। বিষ অশুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর, কাদের সময় খারাপ যাবে, দেখুন।

Vish Yog 2023

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের এই সময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন না, আত্মবিশ্বাস কমতে থাকবে। সব কাজেই আপনি পিছিয়ে পড়বেন, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। এই সময় আপনারা অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। যদি নতুন ব্যবসা করেন, সেখানে অর্থ বিনিয়োগ করতে পারেন। এই সময় যে কাজ করবেন সেই কাজেই সফলতা মিলবে। যদি আপনি বেসরকারি চাকরি করেন তাহলে নানান অসুবিধা আসবে। আর্থিক দিকেও সংকট লেগে থাকবে আপনার।

Vish Yog 2023

কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা ঘটে সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। তাছাড়া আপনি যদি নতুন চাকরি খোঁজেন সেখানে আপনার সাফল্য আসবে। যারা বেসরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার শরীর খারাপ হবার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ বলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিবারের সঙ্গে অশান্তি লেগে থাকবে। মানসিক চাপ আপনার ক্রমশ বাড়তে থাকবে। তাই পরিবেশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকাদের এই সময়ে সাবধানে থাকতে হবে। পরিবারের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। পরিবারের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন। না হলে অশান্তি বাঁধবে সকলের সঙ্গে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। যে কারণে আপনি কখনোও সুখী হবেন না, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার অশান্তি লেগে থাকবে। তর্ক-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন, না হলে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাকে।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+