Vish Yog 2023: বিষ যোগের অশুভ প্রভাব কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কখনো কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
জুলাই মাসের ৬ তারিখ দুপুর ১টা ৩৮ মিনিটে চাঁদ প্রবেশ করবে কুম্ভ রাশিতে, বর্তমানে সেখানে বসে রয়েছে শনি গ্রহ, চাঁদ ও শনির মিলনে তৈরি হচ্ছে 'বিষ যোগ’। এই যোগ অত্যন্ত অশুভ। এসময় কোন কোন রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে, দেখুন।

কুম্ভ রাশি
বিষ যোগের অশুভ প্রভাব পড়বে কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের উপর। এসময় কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এই সময় আপনি যদি কারোর থেকে অর্থ নিয়ে থাকেন, সেই ধার আপনি শোধ করতে পারবেন না। যদি আপনি ধর্মীয় কোনও কাজে যুক্ত থাকেন, সেখানে আপনার সাফল্য আসবে না। সন্তানকে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন না। আর্থিক দিকে অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। এসময় আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন, না হলে আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে কখনোই আপনি সুখী হবেন না।
বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক-জাতিককারা কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় এসময় দূরে কোথাও ঘুরতে যাবেন না, আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রাস্তায় বেরোলে সাবধানে পা ফেলুন, নাহলে আপনার জীবনে খুব কঠিন সময় আসতে চলেছে। যদি আপনি চাকরির পরীক্ষা দেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ না করার পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় কোনও কাজেই আপনি যেমন এগিয়ে যেতে পারবেন না, তেমন আর্থিক দিকেও আপনার নানান সংকট লেগে থাকবে। অর্থ লাভের নতুন পথ খুঁজে পাবেন না আপনি। ভ্রমনে এখন যাবেন না। এসময়ে আপনাকে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। অফিসে আপনার বসের সঙ্গে ঝামেলা লেগেই থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications