Vish Yog 2023: অশুভ বিষ যোগের খারাপ প্রভাব কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।
২৭ সেপ্টেম্বর কুম্ভ রাশিতে শনি ও চন্দ্রের মিলনে তৈরি হয়েছে 'বিষ যোগ’। এই যোগ অত্যন্ত অশুভ যোগ। কিছু জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- কর্কট রাশি
শনি ও চন্দ্রের মিলনে তৈরি হয়েছে অশুভ যোগ। এই সময়ে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। কোনও কাজেই আপনাদের সফলতা মিলবে না। আর্থিকভাবে আপনাকে পিছিয়ে পড়তে হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে তবেই আপনি জীবনে সাফল্য আনতে পারবেন, নচেৎ পারবেন না। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাধতে থাকবে, তাই সকলের সঙ্গে অশান্তি এড়িয়ে চলুন। কথাবার্তায় সংযম রাখার চেষ্টা করুন। এই সময়ে গাড়ি, বাড়ি আপনার না কেনাই ভালো। আপনি এই সময়ে কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা আনতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে। আপনার এই সময় বাইরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো, ক আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। শরীর আপনার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা ব্যবসা করছেন বা নতুন ব্যবসার বিনিয়োগ করতে চাইছেন। তাদের কিন্তু অবশ্যই পরিবারের সকলের সঙ্গে কথা বলে তবেই এই বিষয়ের সিদ্ধান্ত নেওয়া চেষ্টা করবেন।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের এসময়ে অশুভ সময় শুরু হবে। কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিকভাবে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তবে, কখনোই ভেঙে পড়বেন না ।তবে আর্থিক সমস্যার কারণে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, পেট থেকে পিঠের ব্যথা পর্যন্ত হতে পারে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications