Vipreet Rajyoga 2023: বিপরীত রাজযোগের শুভ প্রভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। ঘর বদল করার সময়ে তাঁরা নানা যোগও তৈরি করে।

রাজকুমার গ্রহ বুধ ২৪ অগাস্ট পিছিয়ে গেছে। সেই সময় তৈরি হয়েছে 'বিপরীত রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ যোগ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিয়ে খুব লাভ হবে। তারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

Vipreet Rajyoga 2023

মীন রাশি

বিপরীত রাজযোগের শুভ প্রভাব পড়বে মীন রাশির (Pisces) জাতক-জাতিকাদের উপর। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

মকর রাশি

মকর রাশির (Capricorn) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। কর্মক্ষেত্র থেকে ব্যবসায়ে আপনি সাফল্যের মুখ দেখবেন। যারা শেয়ার বাজার, বাজি , লটারির ব্যবসা করছেন তাদের অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনারা, আর্থিক দিকে খুব লাভ হবে। গবেষণার জন্য বাইরে কোথাও যেতে হতে পারে আপনাদের। এসময় সোনা ব্যবসায়ীদের প্রাপ্তির সময়। এই রাশির ব্যক্তিদের ব্যবসায় খুব উন্নতি হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Vipreet Rajyoga 2023

কন্যা রাশি

বিপরীত রাজযোগের কারণে কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। শুধু তাই নয়, সন্তানের পড়াশোনার জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না। সে পরীক্ষায় যথেষ্ট ভালো ফললাভ করবে। কারোর থেকে যদি আপনি ঋণ গ্রহণ করে থাকেন সেই ঋণ খুব দ্রুতই শোধ করতে পারবেন। এই সময়ে মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন। যারা গবেষণায়রত তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। এসময় আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনাদের। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+