Vipreet Rajyog 2023: দীপাবলির আগেই তৈরি হয়েছে ‘বিপরীত রাজযোগ’, ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন তারা ১২ রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
দীপাবলির আগেই বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে এবং তৈরি করেছে 'বিপরীত রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হয়েছে। সেই রাশির তালিকা কারা রয়েছেন, দেখুন।

- মেষ রাশি
বিপরীত রাজযোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের উপর। এসময় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। এসময়ে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন। তাছাড়া আপনি যদি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে চান তাও কিনতে পারেন। সেখান থেকে লাভ হবে।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো থাকবে। বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে হাসিখুশি ভাবেই থাকতে পারবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে আর্থিক লাভ হবে। যদি শেয়ার বাজার, লটারিতে বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখানে লাভের মুখ দেখবেন।
- মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিরা সকল কাজে এগোতে পারবেন। পারিবারিক জীবনে আপনিও সুখী হবেন। এসময় প্রত্যেকটি কাজেই এগিয়ে যাবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ লাভ হবে।পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে পারেন। এসময় আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন । সমাজে আপনার সম্মান আরও বাড়বে। চাকরির জন্য আপনাকে ভাবতে হবে না, আপনার আটকে থাকা কাজ উদ্ধার হয়ে যাবে, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications