শুক্র গোচরে স্বপ্নপূরণ হবে কাদের, খ্যাতি, যশে ভরবে কোন রাশির ব্যক্তিদের জীবন

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই প্রায় নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। শুক্র গ্রহকে সম্পদ, বিলাসিতা, সৌন্দর্যের কারক বলেই মনে করা হয়।

বারো মাস পর মে মাসে শুক্র নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির ব্যক্তিদের। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়,দেখুন।

Astrology

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। তাছাড়া যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এসময় কর্মক্ষেত্রে আপনি উন্নতির মুখ দেখবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যদি সোনা ব্যবসায় যুক্ত থাকেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। যেকোনও চাকরির পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি-বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। তবে শ্ত্রুরা এই সময় আপনার ক্ষতি করবার জন্য মুখিয়ে থাকবেন। তবে তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারবেন না। ব্যবসার যেকোনও কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি।

  • বৃশ্চিক রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় বৃশ্চিক রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। অবিবাহিতদের বিয়ের পাকা দেখা হতে পারে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। প্রত্যেকটি কাজেই পরিবারের সকলের সমর্থন পাওয়ায় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। এসময় আর্থিক দিকে খুব লাভ হবে এই রাশির জাতকদের। এখন থেকেই আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিছু সুখবর পাবেন। আপনি যদি ব্যবসা করেন তবে এই সপ্তাহে আপনার প্রচুর লাভ হতে পারে। সরকারের সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন আপনি। এসময় কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না। বড়দের সম্মান করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+