Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করে শুক্র কাদের সাফল্যের শীর্ষে বসাবেন, জানুন

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ভোগ, আকর্ষণ, বিলাসিতা, সম্পদের কারক বলে মনে করা হয়। শুক্র ঘর পরিবর্তন করার সঙ্গে সঙ্গে অনেক সময় নক্ষত্র পরিবর্তনও করে থাকে। সেই সময় সে সকল রাশির ব্যক্তিদের ওপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।

২৫ এপ্রিল ১২ টা ০৭ মিনিটে অশ্বিনী নক্ষত্র প্রবেশ করবে শুক্র। ৫ মে পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবে শুক্র। এসময় ১০ দিনের জন্য কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

astrology news

  • মেষ রাশি

শুক্র নক্ষত্র পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার আর্থিক দিকে যথেষ্ট উন্নতি হবে। হঠাৎ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে হতে পারে। ভ্রমণ সুখকর ও লাভজনক হবে। ভ্রমণের সময়, আপনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন। যাদের সাহায্যে আপনি ভবিষ্যতে লাভজনক প্রকল্পে জড়িত হওয়ার সুযোগ পাবেন। বিলাসবহুল ভাবে জীবন কাটাতে পারবেন। শরীর ভালো থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুশি হবেন। নতুন সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা।

  • মিথুন রাশি

অশ্বিনী নক্ষত্রে শুক্র প্রবেশ করায় মিথুন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। কাজের জায়গায় সকলেই আপনার কাজের প্রশংসা করবেন। এই রাশির জাতক জাতিকারা মাসের শুরু থেকে তাদের আত্মীয়দের কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন পাবেন। যার সাহায্যে আপনি আপনার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা সমাধানে সফল হবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টি খুব ভালো। আর্থিক দিকে লাভ হয়। মানসিক চাপ কমবে। প্রেমের সম্পর্কে খুব উন্নতি হবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময়। কেরিয়ার বা ব্যবসা সংক্রান্ত একটি ভালো সুযোগ পাবেন। আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা শুরু করার কথা ভাবছেন। তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। যারা ইতিমধ্যে ব্যবসা করছেন, তাদের ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+