চলতি মাসেই ঘর পরিবর্তন করবে শুক্র, কোন কোন রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবনে সুখ আসবে, দেখুন

চলতি মাসেই ঘর পরিবর্তন করবে শুক্র, কোন কোন রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবনে সুখ আসবে, দেখুন

যে কোনও গ্রহ নির্দিষ্ট সময় অনুযায়ী তার ঘর পরিবর্তন করে থাকে। প্রায় প্রতিমাসেই কোনোও না কোনোও গ্রহ তাদের স্থান পরিবর্তন করে। যখন কোনও গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপর এই প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। নভেম্বর মাসের ১১ তারিখ শুক্র তার ঘর পরিবর্তন করবে। শুক্রকে আমরা প্রেম, রোমান্স, বিবাহের কারক বলেই জানি। চলতি মাসেই শুক্র অন্য রাশিতে গমন করবে। এই সময়ে সকল রাশিকে বিশেষ ভাবে প্রভাবিত করবে। তবে কিছু রাশির উপর বিশেষ কৃপা করবেন শুক্র। দেখে নিন কোন রাশিদের সাফল্যের সময় শুরু হচ্ছে।

মকর রাশি

মকর রাশি

চলতি মাসে মকর রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই রাশির জাতক-জাতিকারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। তারা জীবনে যা চাইছেন তাই করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বা নতুন ব্যবসা খুলতে পারবেন। সেখানে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। এ সময় আপনি নতুন সম্পত্তিও কিনতে পারেন।

 সিংহ রাশি

সিংহ রাশি

শুক্রের ঘর পরিবর্তনের সিংহ রাশি জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্যের সময় শুরু। এই সময় আপনারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। যারা চাকরিজীবী তাদের জন্য খুব ভালো সময়। এই সময়ে আপনাদের কাজে সাফল্য আসতে পারে। আপনারা এই সময় দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। সেখান থেকেও আপনাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। শুক্র ঘর পরিবর্তনে এই রাশির ব্যক্তিরা ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। এসময় আপনারা নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। যেখান থেকে আপনাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সময় যে সকল ব্যক্তি অবিবাহিত তাদের বিয়ে হবার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসাক্ষেত্রে খুব উন্নতি হবে। এ সময় আপনাদের দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন খুব সুখের হবে। আপনার স্ত্রীকে একটু সময় দিন। তাহলে আপনি আরও ভালো ভাবে থাকতে শুরু করবেন। এ সময় যে সকল সোনা ব্যবসায়ী তাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে। এসময় আপনাদের আর্থিক দিকে খুব লাভ হবার সম্ভাবনা রয়েছে।

 ধনু রাশি

ধনু রাশি

শুক্রের ঘর পরিবর্তনের ধনু রাশি জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। আপনি যে কাজ করুন না কেন সেই কাজেই সফলতা পাবেন। কর্মক্ষেত্রে থেকে ব্যবসাক্ষেত্রে আপনার সাফল্যের সময় শুরু হবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+