চলতি মাসেই বৃশ্চিক রাশিতে প্রবেশ শুক্রের, ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই রাশিদের

চলতি মাসেই বৃশ্চিক রাশিতে প্রবেশ শুক্রের, ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই রাশিদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজেদের সময় মতো তাদের ঘর পরিবর্তন করে থাকে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। চলতি মাসের ১১ তারিখ শুক্র ঘর পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আমরা এই গ্রহকে প্রেম, রোম্যান্স, ব্যবসার কারক বলেই জানি। এ সময় সকল রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে শুক্র। তবে শুক্রের প্রভাবে শুভ সময় শুরু হবে কিছু রাশির। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক জাতিকাদের জাতিকাদের তৃতীয় এবং দশম ঘরের অধিপতি হল শুক্র। তাই শুক্র ঘর পরিবর্তন করায় এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে। তারা যদি কেউ ব্যবসা করেন সেখানে তাদের সাফল্য আসবে। তারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। ব্যবসায় লাভ করতে পারবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন।এ সময় যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনের সাফল্য আসবে। এ সময় সবার সঙ্গে মার্জিত ভাবে কথা বলুন। যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।যারা শেয়ার বাজারে টাকা খাটাচ্ছেন বা অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করছেন প্রত্যেকটি কাজে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের সাফল্যের সময় শুরু।

 ধনু রাশি

ধনু রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। শুক্রের কারণে আপনারা ব্যবসায় খুব ভালো ফল করতে পারবেন। বিদেশে যাত্রা করতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবনে শুভ প্রভাব পড়বে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার সাফল্য আসবে। আর্থিক দিকে আপনারা লাভবান হবেন। যে সকল ব্যক্তি ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছেন তারা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন ।সকল কাজের আপনারা মনোনিবেশ করতে পারেন। আপনার ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি হল শুক্র। এসময় যারা বেসরকারি কাজে কর্মরত তাদের জীবনে সাফল্য আসবে।

 মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে অবস্থান করছে শুক্র। সেই ঘরেরই অধিপতি হল শুক্র। এ সময় আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তারা নতুন ব্যবসার কথা আবারও ভাবতে পারেন। কারণ সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে । তাছাড়া আপনি ব্যবসায়ের বিনিয়োগ করতে পারেন। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। যদি কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে থাকেন সেখানে আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে আপনাদের সাফল্যের শুরু।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+