তৈরি হচ্ছে ‘মালব্য যোগ’ শুক্রের কৃপায় ভাগ্য ফিরবে কাদের

শুক্রের কারণে চলতি মাসেই তৈরি হচ্ছে ‘মালব্য যোগ’। ১৫ ফেব্রুয়ারি শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এই সময়ে পাঁচ রাশির সাফল্যের সময় শুরু হবে।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাস আনন্দ, উল্লাসের মাস। এই মাস বছরের শেষ মাস। তারপরেই আসে চৈত্র মাস, ফাল্গুন মাস থেকেই শুরু হয় গ্রীষ্মকাল। পূর্ণিমা তিথিতে পড়ে এই মাস, ফাল্গুন পূর্ণিমা নামেও পরিচিত এটি। এই মাসেই অনেক বড় বড় গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে। তবে সকল রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলবে তারা। শুক্রের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ এই মাসে ঘর পরিবর্তন করায় জীবনে সাফল্যের সময় শুরু হবে। শুক্র ঘর পরিবর্তন করে 'মালব্য যোগ’ তৈরি হবে। শুক্র ঘর পরিবর্তন করবে ১৫ ফেব্রুয়ারি। শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এমন সময়ে কিছু রাশির ব্যক্তিদের জীবনের সাফল্যের সময় শুরু হবে।

মীন রাশি

মীন রাশি

শুক্রের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। কর্মজীবন অনেক উন্নতি করতে পারবেন। এই রাশির জাতিকাদের সকল কাজে লাভবান হবেন। আর্থিক দিকে তারা উন্নতি করতে পারবেন। জীবনে তাদের সাফল্যের সময় শুরু হবে মন যা চাইবেন তাই করতে পারবেন।

মেষ রাশি

মেষ রাশি

এই সময় আপনাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। তবে শুক্রকে শক্তিশালী করতে আপনি প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোবার আগে চিনি মিশিয়ে জল খান এবং মায়ের সেবা করুন, তার আশীর্বাদ নিন। পারলে রুবি পাথর রোজ পরুন, এতে আপনার শুক্র আরও উন্নত হবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু। এসময় আপনি দূরে কোথাও ভ্রমন করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য এবং পারিবারিক জীবনে আপনার সুখের সময় শুরু হবে। যদি আপনার জন্মকুণ্ডলী দুর্বল অবস্থায় থাকে তাহলে আপনি মন্দিরে বা কোথাও গিয়ে দান করুন এবং আপনার জীবনের সাফল্য আসবে।

কর্কট রাশি

কর্কট রাশি

শুক্র ঘর পরিবর্তন করে কর্কট রাশির শুভ সময় শুরু হবে। এসময় আপনি গরীবদের দুধ ও দই দান করতে পারেন। প্রতিদিন শিবের পূজা করলে শুক্র শক্তিশালী হবে। আপনার মন যা চাইবে আপনি তাই করতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শুক্র ঘর পরিবর্তন করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি শ্বেত চন্দন, ঘি, দুধ গরীবদেরকে দান করতে পারেন। বিষ্ণুর নাম করুন। প্রত্যেক দিন সকালে ঠাকুর পুজো করুন। আর অত্যাধিক পরিমাণে জল খান। এতে আপনার জীবনের সাফল্য আসবে। সকল কাজে উন্নতিও করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+