Venus Effect: চলতি মাসেই শুক্রের পথ পরিবর্তন, কেমন থাকবে আপনার দাম্পত্য জীবন?
Venus Effect: চলতি মাসেই শুক্রের পথ পরিবর্তন, কেমন থাকবে আপনার দাম্পত্য জীবন?
জ্যোতিষশাস্ত্রে শুক্রের একটি বিশেষ প্রভাব রয়েছে। এই গ্রহকে সম্পদ, বিলাসিতা ব্যবসার কারক বলেই আমরা জানি। ডিসেম্বর মাসের ৫ তারিখ অর্থাৎ আজ সোমবার শুক্র গ্রহ ঘর পরিবর্তন করতে চলেছে। আর এই সময় বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে শুক্র। ২৯ ডিসেম্বর পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে শুক্র। তবে এই সময়ে সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলবে সে। তবে পাঁচ রাশির ওপর খারাপ প্রভাব ফেলতে চলেছে শুক্র। দেখুন সেই তালিকায় কারা রয়েছেন।

মিথুন রাশি
শুক্র ঘর পরিবর্তন করায় মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনের খারাপ সময় শুরু। এসময় আপনার কর্মক্ষেত্রে মানসিক চাপের সৃষ্টি হবে। আপনার আয় ক্রমশ কমতে থাকবে। আর্থিকদিকে নানান অবনতি হবে। কাজের জায়গায় মানসিক চাপ বাড়তে থাকবে। আপনাকে সাবধানে কাজ করতে হবে। অর্থনৈতিক দিকে আপনার নেতিবাচক প্রভাব পড়বে। সেই সময় আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে।

কর্কট রাশি
শুক্রের ঘর পরিবর্তনে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাকে সতর্ক হয়ে কাজ করতে হবে। অন্যথায় আপনার জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। এ সময় আপনাকে মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। না হলে আপনার জীবনে সাফল্য আসবে না। খুব খারাপ সময় শুরু হবে আপনার।

তুলা রাশি
এই রাশির ব্যক্তিদের ব্যক্তিদের খুব সমস্যার মধ্যে পড়তে হবে। এ সময় আপনারা কোথাও বিনিয়োগ করার কথা ভাববেন না। আইনি মামলা থেকে দূরে থাকুন। আপনার বাড়ির সদস্যদের সঙ্গে আপনার নানান রকম অশান্তি লেগে থাকবে। এই সময়ে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। টাকা পয়সা সাবধানে রাখুন। কারুন এই সময় আপনার চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
শুক্র ঘর পরিবর্তন করায় ধনু রাশি জাতক জাতিকাদের জীবনে খুব অসময়ের শুরু। এ সময় আপনি কথাবার্তার সংযম রেখে চলুন। অর্থনৈতিক দিকে খুব খারাপ সময় শুরু আপনার। ধৈর্য রেখে তবে কাজ করার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন, নাহলে কর্মক্ষেত্রে আপনার বিপদ আসতে চলেছে। বসের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। না হলে আপনার চাকরিতে বিশেষ প্রভাব পড়তে পারে। এমন কি আপনার চাকরিও চলে যেতে পারে। স্যালারি এই সময় বাড়বে না।

মকর রাশি
শুক্র ঘর পরিবর্তন করায় মকর রাশি জাতিকাদের সাবধানে থাকতে হবে। এ সময় আপনাকে সাবধানে পথে চলতে হবে। রাস্তায় চলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ সময় পথে সাবধানে হাঁটাচলা করুন। যদি গাড়ি চালান খুব সাবধানে চালাবেন। এ সময় শত্রুর আপনার পিছনে পড়ে থাকবে। আপনার নানা রকম ক্ষতি করতে চাইবে। তাই এই সময়ে মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে সমস্ত কাজ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্র থেকে ব্যবসাক্ষেত্রে আপনার সাফল্য আসবে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications