ডিসেম্বর মাসেই ঘর পরিবর্তন শুক্রের, তৈরি হচ্ছে ‘লক্ষীনারায়ণ যোগ’, সাফল্যের মুখ দেখবেন কারা

ডিসেম্বর মাসেই ঘর পরিবর্তন শুক্রের, তৈরি হচ্ছে ‘লক্ষীনারায়ণ যোগ’, সাফল্যের মুখ দেখবেন কারা

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের একটি বিশেষ স্থান রয়েছে। শুক্রকে আমরা রোম্যান্স, ব্যবসার কারক বলেই জানি। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করে সে।সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। শুক্র ৫ ডিসেম্বর অর্থাৎ সোমবার ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। বুধ ও শুক্রের মিলনের কারণে তৈরি হবে 'লক্ষীনারায়ণ যোগ’। এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগের প্রভাবে সকল রাশির উপর বিশেষ প্রভাব পড়বে। তবে তিন রাশির ওপর বিশেষ প্রভাব পড়বে। তাদের জীবনে প্রচুর সাফল্য আসবে। আর্থিক দিক থেকে তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। জেনে নিন সেই রাশিগুলি কী কী।

সিংহ রাশি

সিংহ রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু। এই সময় আপনারা ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। আয় ক্রমশ বাড়তে থাকবে। যারা এই সময় অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। আর বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ নিশ্চিত। আপনার জীবনে সাফল্য আসবে। আপনি সকল কাজে অনেক এগোতে পারবেন। আর্থিক দিকে আপনি অনেক উন্নতি করতে পারবেন।

 কন্যা রাশি

কন্যা রাশি

ধনু রাশিতে গঠিত হচ্ছে লক্ষী নারায়ণ যোগ। এই যোগের কারণে ধনু রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারবেন। আপনি জীবনে বিলাসিতা করতে পারবেন। দামি গাড়ি কিনতে পারবেন। আপনি এসময় বিদেশে ঘুরতে যেতে পারেন। সেখানে আপনার আর্থিক দিকে লাভ হবার সম্ভাবনা রয়েছে। এ সময় আপনি সন্তান নিতে পারেন। সঙ্গিনীকে এ সময় খুশি রাখুন। তবেই আপনার জীবনে সাফল্য আসবে।

 ধনু রাশি

ধনু রাশি

বুধ ও শুক্রের মিলনে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। এই সময় ধনু রাশির জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে। এ সময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। ব্যবসাক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনি অনেক উন্নতি করতে পারবেন। এ সময় আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। আপনার দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে। পারিবারিক জীবনে সকলের সহযোগিতা পাবেন আপনি। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এ সময়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+