শুক্র গোচরে ব্যবসায় বাজিমাত, ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে কোন রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে অত্যন্ত শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। যখন এই গ্রহ ঘর বদল করে কিংবা নক্ষত্র পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। ঐশ্বর্য ও গৌরবের প্রতীক শুক্র প্রায় প্রতি মাসেই তার স্থান বদল করে থাকে।

জানুয়ারি মাসে এই এক বছর পর শুক্র বৃহস্পতির ঘরে প্রবেশ করতে চলেছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে অর্থাৎ ২৮ জানুয়ারি শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এসময় ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির জাতকদের, জানুন।

luck

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের নবম ঘরে প্রবেশ করবে শুক্র। তাই আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। শরীর আপনার ভালোই থাকবে। বড় রোগের ঝুঁকি কমবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। ব্যয় ক্রমশ কমতে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ওপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাই পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এসময় বেসরকারি চাকরি যারা করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। বিলাসিতা সম্পর্কিত আপনার পছন্দের কিছু জিনিস কিনতে পারেন।

পৈতৃক সম্পত্তি অর্জনের সমস্ত বাধা দূর হবে। আপনি জমি, বাড়ি ক্রয় বিক্রয় থেকে কাঙ্খিত লাভ পাবেন। পুরনো ব্যবসায় বিনিয়োগ করলে, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এই সময় অপ্রত্যাশিত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। শেয়ার বাজারে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। তাছাড়া কোনও ব্যবসায়ে যদি বিনিয়োগ করেন, সেখান থেকেও লাভের মুখ দেখবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে। পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেসব শিক্ষার্থীরা তাঁরা কিছু সুখবর পাবেন।

নিজস্ব উদ্যোগে যেকোনও কাজ করতে পারেন। সেখানেও সফলতা আসবে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। এসময় পরিবারের সকলের সঙ্গে ঘুরতে যেতে পারেন। সেখানেও গেলেও সেখানেও আপনার সঙ্গে সকলের শুভ সম্পর্ক থাকবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যেকোনও বড় চুক্তি করার সময় অবশ্যই তাদের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নেওয়া উচিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+