এই রাশির জাতক–জাতিকাদের জন্য মঙ্গলময় হবে শুক্রের রাশি পরিবর্তন
এই রাশির জাতক–জাতিকাদের জন্য মঙ্গলময় হবে শুক্রের রাশি পরিবর্তন
জ্যোতিষ শাস্ত্রে শুক্রদেবকে মানুষের কল্যাণকারী গ্রহ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যখনই শুক্র গ্রহ নিজের রাশি পরিবর্তন করে দ্বিতীয় কোনও রাশিতে গোচর করে তখন অন্যান্য রাশিগুলির ওপর সেই সময় না লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষণ হয় এবং তাঁদের ভাগ্য খুলে যায়।

শুক্র গ্রহের গোচর মকর রাশিতে
শুক্র গ্রহ রবিবার মকর রাশিতে প্রবেশ করে ফেলেছে। এই রাশিতে শুক্র ৩১ মার্চ পর্যন্ত থাকবে। তার এই রাশির গোচরের প্রভাব সব ১২টি রাশির ওপর পড়তে চলেছে। বিশেষ করে অনেক রাশির এই সময় ভাগ্যোদয় হবে। তাঁরা বৈষয়িক সুখ, ভোগ, খ্যাতি, শিল্প, প্রতিভা, সৌন্দর্য, প্রণয়, প্রণয়সহ অনেক আনন্দ পেতে চলেছেন। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাতে চলেছে।

আর্থিক সঙ্কট থেকে মুক্তি মিলবে
কর্কট রাশি: এই সময় শুক্রদেবের বিশেষ কৃপা প্রাপ্তি হবে। ধন সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাবেন। শিক্ষার ক্ষেত্রে যুক্ত মানুষদের এই সময় শুভ প্রমাণিত হবে। বিবাহিত জীবন সুখময় হবে । কাজে সফলতা পাবেন এবং অতিরিক্ত পরিশ্রম করতে হবে না।

পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন
বৃষ রাশি: স্বাস্থ্য এই সময় খুব ভালো থাকবে। মর্যাদা ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। অর্থালাভ হবে, যার কারণে আর্থিক দিক শক্তিশালী হবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন ভরপুর।

আধ্যাত্মিক কাজে যোগ দেবেন
মেষ রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। দাম্পত্য জীবন সুখের হবে। চাকরি ও ব্যবসার জন্য সময়টা কোনও বরদানের চেয়ে কম বলা যাবে না। কাজে সাফল্য পাবেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নেবেন।

দৈনিক আয় ও রোজগারে উন্নতি হবে
বৃশ্চিক রাশি: এই সময় পরাক্রম ও সামাজিক পরিসরে বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর কাছ থেকে লাভ হতে পারে। যে কোনও কাজে ভাগ্যের সঙ্গ পাবেন। অংশীদারীত্বে ব্যয় বৃদ্ধি ও লাভের পরিস্থিতি সৃষ্টি হবে। দৈনিক আয় ও রোজগারে উন্নতি হবে।












Click it and Unblock the Notifications