পুজোর আগেই শুক্রের গোচর এই রাশিদের জীবন ও ভাগ্য বদলাতে চলেছে

জ্যোতিষ শাস্ত্র অনুসারে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২২ সালে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন। শুক্র গ্রহকে বিলাসিতা, অর্থ, সুখ, প্রেম, সৌন্দর্য দানকারী গ্রহ বলা হয়ে থাকে। শুক্রের এই রাশি পরিবর্তন সব ১২ রাশির জীবনের ওপর প্রভাব ফেলবে। শুক্র গ্রহ বৃষ ও কন্যা রাশির অধিপতি, এর সঙ্গে শুক্র গ্রহের উচ্চ রাশি মীন ও নিম্ন রাশি কন্যা। তাই শুক্রের কন্যা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতকদের লাভ হতে শুরু ‌করবে এবং কিছু রাশির জাতকদের লোকসান। আসুন জেনে নেওয়া যাক শুক্রের কন্যা রাশিতে প্রবেশ কোন রাশির জাতকদের জীবনের জন্য শুভ প্রমাণিত হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। শুক্র গোচরের জন্য বৃষ রাশির জাতকদের ওপর খুব প্রভাব দেখা দেবে। এঁদের পারিবারিক সমস্যা মিটে যাবে। সম্বন্ধ আরও ভালো হবে। যাঁরা সিঙ্গল জাতক আছেন তাঁদের সঙ্গী পাওয়ার যোগ রয়েছে। মান-সম্মান বাড়বে। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে। ধনলাভ হওয়ায় এই রাশির জাতকরা খুশিতে থাকবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ আর শুক্র গ্রহের মিত্র বুধ। এরকম স্থিতিতে শুক্রের কন্যা রাশিতে গোচর মিথুন রাশির জাতকদের জন্য ভালো প্রমাণিত হবে। এঁদের ব্যবসায় সুবিধা মিলবে। সম্পত্তি পেতে পারেন। বৈবাহিক জীবন ভালো যাবে। আরামদায়ক জীবন হবে। অন্য কোনও উৎস থেকে অর্থ পাওয়ার যোগ রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

শুক্রের রাশি পরিবর্তন কন্যা রাশিতে হতে চলেছে। তাই এই রাশির ওপর সবচেয়ে বেশি প্রভাব দেখা দেবে। এঁদের ধনলাভ হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বিনিয়োগে লাভ হবে। ব্যবসায় জন্য এটা ভালো সময়। এই সময়টা ভালো যাবে আপনার।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ। শুক্রের গোচর তুলা রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে। এঁদের অর্থলাভ হবে। নতুন চাকরি পাবেন এঁরা। বেতন বাড়তে পারে। এতে জীবনে আরাম ও সুখ বাড়বে। প্রেম ও বিয়ের সম্পর্ক ভালো থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+