অস্ত যাওয়া শুক্র এই রাশিদের জীবন দুর্বিষহ করবে, জানুন মুক্তির উপায়
জ্যোতিষ শাস্ত্রে শুক্র গ্রহকে দৈত্যদের গুরু শুক্রাচার্যের স্বরূপ বলে মনে করা হয়। শুক্র গ্রহ যখন অস্ত যায় এর প্রভাব সব রাশিদের জীবনের ওপর পড়ে। পঞ্চাঙ্গ অনুসারে শুক্র গ্রহ ১৫ সেপ্টেম্বর দুপুরের পর ২টো ২৯ মিনিটে সিংহ রাশিতে অস্ত চলে গিয়েছে। এর ফলে কিছু রাশির জীবনে সমস্যা বাড়তে দেখা যাবে। তাই এই সময় এই রাশিদের সাবধানে থাকতে হবে।

শুক্র গ্রহের বৈশিষ্ট্য
নবগ্রহের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ গ্রহ হল শুক্র। শুক্রকে সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। অন্য দিকে বৃষ এবং তুলা রাশির অধিপতি শুক্র।

শুক্রের অস্ত যাওয়ার অর্থ কী
জ্যোতিষ মতে যখন কোনও গ্রহ, গ্রহের রাজা সূর্যের কাছে চলে আসে তথন সূর্য ওই গ্রহকে অস্ত করে দেয়। গ্রহের অস্ত যাওয়ার মানে হল তার শুভ প্রভাব কমে যাওয়া। এর পরিণাম স্বরূপ অস্ত যাওয়া গ্রহের শুভ ফল পাওয়া যায় না। শুক্র ১৫ সেপ্টেম্বরে অস্ত চলে গিয়েছে। আর এই সময় কিছু রাশির জাতকদের সময় খারাপ যাবে। এর পাশাপাশি এই সময় বেশ কিছু দুঃখ-হতাশার সম্মুখীনও হতে হবে আপনাকে।

সমস্যায় পড়বে এই রাশির জাতকরা
পঞ্জিকা অনুসারে, শুক্র অস্ত যাওয়ার কারণে এই রাশির জাতকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। মিথুন, কন্যা, মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুক্র অস্ত যাওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই ব্যক্তিদের অনেক শুভকাজে বাধা আসবে। এই রাশির জাতক জাতিকাদের স্বাভাবিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাদের অর্থ সঙ্কট দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। এর জন্য তাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

করুন প্রতিকার
যদি অস্ত যাওয়া শুক্রের সঙ্গে যুক্ত সমস্যায় জর্জরিত হচ্ছেন তাহলে আপনারা প্রত্যেক শুক্রবার করে উপবাস করুন তথা শুক্রদেবের বীজ মন্ত্র 'ওম দ্রাম দ্রীম দ্রুম সঃ শুক্রায়ে নম' মন্ত্রের জপ করতে হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications