শুক্রের অবস্থান পরিবর্তন সমস্যা বাড়াবে এইসব রাশির জাতকদের জীবনে, জানুন প্রতিকারের উপায়
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল গ্রহের অবস্থান এবং তার পরিবর্তনের উপর নির্ভর করে মানব জীবনের শুভ ও অশুভ প্রভাব এবং সময়। আর মে মাসে বেশ কয়েকটি গ্রহের অবস্থানের পরিবর্তন ঘটেছে, তারই মধ্যে অন্যতম শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র হল সম্পদ, সুখ এবং ভালবাসার গ্রহ। শুক্রের অবস্থান পরিবর্তন মানুষের জীবনের এই সমস্ত দিককে প্রভাবিত করে। যে সকল ব্যক্তিদের জন্মছকে শুক্র গ্রহ দুর্বল স্থানে থাকে সেই ব্যক্তিদের দারিদ্র্যের সম্মুখীন হতে হয়, সেই সকল ব্যক্তির প্রেম এবং দাম্পত্য জীবনেও নানা সমস্যা দেখা দেয়। বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। এবং ২৩ মে রাত ৮টা বেজে ৩৯ মিনিটে শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে গমন করতে চলেছে। এর পরে, এটি আগামী ১৮ জুন, ২০২২ তারিখ পর্যন্ত এই রাশিতে থাকবে। এই সময়ে শুক্রের এই পরিবর্তন বেশকিছু রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে খারাপ প্রভাব ফেলতে চলেছে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই পরিবর্তন শুভ হবে না।

কর্কট রাশি
শুক্রের এই অবস্থান পরিবর্তনের কারণে কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে নানা রকমের সমস্যায় পড়তে পারেন। এছাড়া এই রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। অফিসে সিনিয়রদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। এরই সঙ্গে এই রাশির জাতকদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গেও বাদ বিবাদ হতে পারে। এই সময়টি ধৈর্য সহকারে সবকিছু সামলানো দরকার এবং বিতর্ক এড়িয়ে গেলেই ভালো হবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই স্থান পরিবর্তন তাদের কেরিয়ারের জন্য বেশ ভালো যেতে চলেছে। কিন্তু তা স্বত্ত্বেও এই রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। বাড়িতে বাবা-মায়ের সঙ্গে নানা রকমের বিষয় নিয়ে বিবাদ হতে পারে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও সম্পর্কের অবনতি হতে পারে। তাই এই সময় ঝগড়া যাতে বেশি না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে শুক্রের স্থান পরিবর্তনের ফলে একাধিক উত্থান-পতনের সম্মুখীন হতে হতে পারে। এই সময় অফিসে প্রতিপক্ষ এবং শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই রাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে ভ্রমণে যেতে পারেন, কিন্তু পরিশ্রম করলেও তা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা নগণ্য হবে। জীবনসঙ্গীর সাথে কথোপকথন করার সময় সতর্ক থাকা জরুরী অন্যথায় দূরত্ব কাটানো কঠিন হবে। ব্যবসায়ীরা লোকসানের জন্য আর্থিক সমস্যায় পড়তে পারেন।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের শুক্রের এই স্থান পরিবর্তনের কারণে ব্যক্তিগত জীবনে নানা ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ বাড়িতে উত্তেজনা তৈরি করতে পারে। এই সময়টা সম্পর্কের ব্যাপারে ধনু রাশির ব্যক্তিরা খুব সাবধানে কাটান।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এই সময়টা বেশ কঠিন হবে। সমাজে এই রাশির জাতক জাতিকাদের সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিপক্ষরা ভাবমূর্তি নষ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের পরিবারেও নানা রকম কারণে মতভেদ হতে পারে। পরিবারের কোনও কাছের সদস্য হঠাত অসুস্থ হয়ে পড়তে পারেন। বাজেট করে খরচা করুন, নাহলে অসুবিধা হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications