শুক্রের গোচরে এই রাশিদের জীবনে সবকিছুই হবে মঙ্গলময়, অর্থের বর্ষণ হবে এঁদের ওপর

‌শুক্র গ্রহ রোম্যান্স, বৈষয়িক সুখ, অর্থ, বিলাসিতার কারক গ্রহ বলে বিবেচিত হয়। শুক্র গোচর হলে এই ক্ষেত্রগুলিতে বড় প্রভাব লক্ষ্য করা যায়। গত ১৩ জুলাই ২০২২ ধন ও ঐশ্বর্যের দাতা শুক্র মিথুন রাশিতে প্রবেশ করেছে। শুক্র ৭ অগাস্ট পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। এটা বিশেষ কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে। মিথুন রাশিতে শুক্রের থাকার সময় এই রাশিদের জমিয়ে অর্থলাভ হতে চলেছে।

শুক্রের প্রভাব

শুক্রের প্রভাব

সাধারণত, শুক্র খুব একটা কুপ্রভাব ফেলে না। কিন্তু এর অশুভ প্রভাব বিবাহিত জীবনে ঝামেলা, পারিবারিক জীবনে অশান্তি, দুর্বলতা, অর্থহানি, স্বাস্থ্য সমস্যা নিয়ে আসে। এটি জন্ম তালিকায় শুক্রের ক্ষতিকারক প্রভাবের কারণে হয়ে থাকে। জন্মের সময় তার অবস্থানের উপর নির্ভর করে বিভিন্ন ফলাফল দেয় শুক্র।

মিথুন রাশি

মিথুন রাশি

শুক্রের গোচর এই মিথুন রাশিতেই হয়েছে এবং তাই এই গোচর এই রাশিদের জন্য শুভ প্রমাণিত হবে। মিথুন রাশিতে শুক্রের বিরাজের সময় এই জাতকদের জন্মছকে ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে, যা এঁদের ধনলাভ করাবে। অন্যদিকে কেরিয়ারে বড় ধরনের পদোন্নতি হবে। চাকরি যাঁরা করবেন তাঁদের প্রমোশন বা নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। অন্যদিকে ব্যবসায়ীদের বড় অর্ডার আসতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

শুক্রের গোচর কন্যা রাশির জাতকদের লাভ করাবে। এই জাতকরা হঠাৎ করে অন্য কোনও উৎস থেকে অর্থ পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে। ব্যবসায়ী যদি বুঝেশুনে কাজ করেন তাহলে এই সময় বড় লাভ হতে পারে। কোনও সম্মান পাওয়ার যোগ দেখা দিচ্ছে। রাজনীতিতে সক্রিয় লোকরা পদ পেতে পারেন।

মকর রাশি

মকর রাশি

শুক্রের গোচর মকর রাশির লোকদের বড় লাভ করাবে। বলতে পারেন এই সময় এই জাতকদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। এখনও পর্যন্ত যে কাজগুলি আটকে ছিল, তা শীঘ্রই শুরু হয়ে সম্পূর্ণ হয়ে যাবে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। প্রমোশনের জন্য অপেক্ষারত ব্যক্তিরা ভালো খবর পাবেন। যদি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে বিনিয়োগ করেন তবে ভালো লাভ পেতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+