শুক্রের গোচর এই রাশিদের জীবন অমঙ্গলময় করে তুলবে, থাকুন সাবধান
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এক নিশ্চিত সময়ে গ্রহের চাল ও দশা বদলাতে থাকে। যখন কোনও গ্রহ এক রাশি থেকে বেরিয়ে দ্বিতীয় রাশিতে প্রবেশ করে তখন তাকে গোচর বলে। জ্যোতিষ গণনা অনুসারে, আজ অর্থাৎ ৩১ অগাস্ট ২০২২ সালে শুক্র গ্রহ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে। জ্যোতিষ শাস্ত্রে শুক্র গ্রহকে প্রেম, সৌন্দর্য ও সুখের কারক বলে মনে করা হয়।

শুক্রের প্রভাব
শুক্র গ্রহের প্রভাবে ব্যক্তি বৈষয়িক, শারীরিক ও বৈবাহিক সুখ লাভ করে। অন্যদিকে যখন শুক্র গ্রহ শুভ হয় তখন জাতকেদর ওপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করে তারা এবং যখন তারা অশুভ হয়, তখন জাতকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশিতে শুক্রের গোচরের কারণে কোন রাশির জাতকদের সমস্যায় পড়তে হয়।

মিথুন রাশি
শুক্রের গোচর মিছুন রাশির জাতকদের জন্য শুভ হবে না। এদের আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হবে। খরচা বেড়ে যাবে। চাকরি বা ব্যবসাতেও সমস্যা চলে আসতে পারে।

কর্কট রাশি
শুক্র গোচরে কর্কট রাশির জাতকদের খরচা বেড়ে যাবে। এই সময় এমন কিছু খরচ আসবে যা আপনাকে সমস্যায় ফেলবে। স্বাস্থ্য খারাপ হতে পারে। এরকম অবস্থায় নিজেদের স্বাস্থ্যের প্রতি সাবধানতা অবলম্বন করুন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর শুভ হবে না। আগামী ১৫ দিনের জন্য তাদের খুব সতর্ক থাকতে হবে। এই সময়ে বিনিয়োগের জন্য সময় অনুকূল নয়। তাই যে কোনও ধরনের বিনিয়োগ এড়িয়ে চলুন। খরচ বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে বিভেদ সৃষ্টি হবে।

মকর রাশি
শুক্রের গোচর মকর রাশির জাতকদের কেরিয়ারে সমস্যায় ভরিয়ে তুলবে। এদের কেরিয়ার নিয়ে এই সময় সজাগ থাকতে হবে। এই সময়ে অনেক সমস্যা আসতে পারে। এই সময়ে কিছু খারাপ খবর পেতে পারেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications