অগাস্টে শুক্রের গোচর, ভাগ্যের তালা খুলতে চলেছে এই রাশিদের, আপনিও কি রয়েছেন তালিকায়

বৈদিক জ্যোতিষে শুক্র গ্রহকে প্রেম, রোমান্স, সুখ, বৈভব, বৈবাহিক সুখ, সৌন্দর্য, কলা ও বিলাসিতাপূর্ণ জীবনের কারক গ্রহ বলে মনে করা হয়। অন্যদিকে জ্যোতিষ অনুসারে শুক্র গ্রহ কারোর জন্মছকে প্রেম ও অন্যান্য শারীরিক দিকের কারক বলে মনে করা হয়। তাই যখন এই গ্রহ বিশেষ কোনও রাশিতে গোচর করে তখন অনেক পরিবর্তন সামনে আসে।

শুক্রের গোচর

শুক্রের গোচর

সাধারণত শুক্র গ্রহকে একটি লাভকারী গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। কিন্তু যখন এই গ্রহ শুভ অবস্থায় থাকে না তখন মানুষের জীবনে প্রেমের পরিস্থিতি ঠিক করে রাখা মুশকিল হয়ে পড়ে। এর পাশাপাশি অন্য কঠিনতার সম্মুখীনও হয় সে। শুক্র গ্রহ ৭ অগাস্ট ভোর ৫টা ১২ মিনিটে কর্কট রাশিতে গোচর করতে চলেছে, যেটি রাশিচক্রের চতুর্থ রাশি বলে পরিচিত। শুক্র গ্রহ বুধবার ৩১ অগাস্ট পর্যন্ত কর্কট রাশিতে ভোর ৪টে ৮মিনিট পর্যন্ত থাকবে। আর এরপরে সিংহ রাশিতে গোচর করবে। আসুন জেনে নেওয়া যাক এই গোচরের ফলে কোন রাশিদের লাভ হতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য শুক্রের গোচর লাভদায়ক হতে চলেছে। কেরিয়ারে নতুনসূচনা হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। এই কারণে আপনার পদোন্নতিও হতে পারে। তবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

শুক্রের গোচর বৃষ রাশির জীবনেও সুখ নিয়ে আসবে। এই রাশির জাতকদের চাকরিতে পদোন্নতি হবে। ব্যবসায়ীদের দ্বিগুণ লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের শুক্রের রাশি পরিবর্তনের ফলে লাভ হবে। কারণ এই রাশি থেকে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। এরকম অবস্থায় এই রাশিতে শুভ ফল দেখা দেবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জীবনে শুক্রের গোচর অনেক সুখ নিয়ে আসতে চলেছে। স্বামী-স্ত্রীর সম্পর্কে প্রেম বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর রাখা এই সময় খুব জরুরি। এই রাশির লোকদের এই ক্ষেত্রে সফলতা পাওয়া যাবে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। গুরুজনদের আশীর্বাদে আপনি সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। তবে পারিবারিক জীবনে কিছু দ্বন্দ্ব থাকবে। স্বাস্থ্যের প্রতি একেবারেই অসতর্ক হবেন না।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+