গোটা অগাস্ট মাসে শুক্র গোচর এই রাশিদের জীবন মঙ্গলময় করে তুলবে

জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ নিশ্চিত সময়ে রাশি পরিবর্তন করে। এই রাশি পরিবর্তনের প্রভাব সব ১২টি রাশির জীবনে পড়ে। অগাস্ট মাসে বেশ কিছু বড় গ্রহ গোচর করতে চলেছে। তার মধ্যে শুক্র গ্রহ ৭ অগাস্টে কর্কট রাশিতে গোচর করে ফেলেছে। আর ৩১ অগাস্ট পর্যন্ত এই রাশিতে বিরাজ করবে। এরপর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। শুক্র গ্রহকে ধন, বৈভব, ঐশ্বর্য, বিলাসিতা ও শারীরিক সুখের কারক হিসাবে গণ্য করা হয়। শুক্রের গোচরের প্রভাব সব রাশির জাতকদের ওপর দেখা গেলেও বিশেষ কিছু রাশির জাতকদের এই গোচরে লাভ হতে চলেছে।

কন্যা রাশি

কন্যা রাশি

জ্যোতিষ শাস্ত্র মতে কন্যা রাশির গোচর কুণ্ডলীর ১১তম ঘরে হয়েছে। এতে ব্যক্তির আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আয়ের নতুন উৎস তৈরি হবে এবং অর্থলাভের সম্ভাবনা রয়েছে। কেরিয়ার, সংবাদমাধ্যম, ফিল্ম, বেকিং বা ফ্যাশন ডিজাইনার ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময় বিশেষ অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ও কেরিয়ারে সফলতা প্রাপ্তি হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। এই সময় পান্না রত্ন ধারণ করলে কন্যা রাশির জাতকদের জন্য তা লাভদায়ক হবে।

তুলা রাশি

তুলা রাশি

শুক্র গ্রহ এই রাশির দশম ঘরে প্রবেশ করেছে। একে ব্যবসা ও চাকরির স্থান বলে বিবেচনা করা হয়। শুক্রের গোচরের সময় নতুন চাকরি পাওয়ার প্রবল যোগ দেখা দিচ্ছে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। এই সময়ের মধ্যে ব্যবসার প্রসার হবে। ৩১ অগাস্ট পর্যন্ত ব্যবসায়িক সম্বন্ধের জন্য অর্থলাভ হতে পারে। এই সময় হীরে পরা বিশেষভাবে লাভদায়ী হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

শুক্রের গোচর এই রাশির দ্বিতীয় ঘরে হয়েছে। এটিকে ধন ও বাণীর ঘর বলে মানা হয়। এই সময় আপনি অনেক মাধ্যম থেকে অর্থ উপার্জন করতে সফল হবেন। আকস্মিক ধনলাভের পুরো সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন, যেটা বিশেষ ধনলাভ করাবে। অংশাদারিত্বে শুরু করা কাজ ধনলাভ করাবে। এই সময় ছোট ভাই-বোনের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। এই সময় শেয়ার বাজার, লটারি ও স্টক মার্কেট থেকে ভালো লাভ হবে।

মকর রাশি

মকর রাশি

বিবাহিত জীবনে চলমান বিবাদ এই সময়ে মিটে যাবে। বিবাহিত জীবনে রোমান্স ও ভালবাসা বজায় থাকবে। ব্যবসায়ীদের সামনে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে। এই সময় চাকরিজীবীদের জীবনে অনুকূল পরিবর্তন আসবে এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনার পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে। এই সময়ে আপনার সামনে প্রেমের প্রস্তাব আসতে পারে এবং আপনি তা গ্রহণ করতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+