কুম্ভ রাশিতে শুক্র গ্রহের গোচর এই রাশিদের জাতকদের জন্য দারুণ ফল দেবে
কুম্ভ রাশিতে শুক্র গ্রহের গোচর এই রাশিদের জাতকদের জন্য দারুণ ফল দেবে
প্রেম, সৌন্দর্য্য, শারীরিক সুখের কারক শুক্র গ্রহ ৩১ মার্চ বৃহস্পতিবার রাশি বদল করে কুম্ভ রাশিতে গোচর করেছে। কুম্ভের অধিপতি গ্রহ শনি এবং এতে শুক্র গ্রহের প্রবেশ করা বড় ঘটনার সৃষ্টি করেছে। এই পরিবর্তনের প্রভাব সব ১২ রাশির ওপর পড়বে তবে কিছু রাশির ক্ষেত্রে শুক্রের গোচর শুভ হবে, আবা কিছু রাশির জন্য এটা অশুভ ফল দেবে। শুক্র গ্রহ ২৭ এপ্রিল পর্যন্ত এই স্থিতিতে থাকবে, তাই এই সময় কর্কট, কন্যা ও ধনুর জাতকদের সাবধানে থাকতে হবে। অন্যদিকে এই রাশিদের জন্য এই সময়টা খুব ভালো ফল দেবে, সুখ–সমৃদ্ধি ও প্রেমের বর্ষণ করবে।

মেষ রাশি
শুক্রের রাশি গোচর মেষ রাশির জাতকদের জন্য জমিয়ে লাভ করাবে। এই রাশির জাতকদের সম্পত্তি থেকে লাভ হবে। গাড়ি কিনতে পারেন এই সময়। আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি পদমর্যাদা, অর্থ ও প্রতিপত্তির দিক থেকে সবকিছু বাড়িয়ে দেবে। যারা চাকরি বা বিদেশে চাকরি বা স্থায়ী হওয়ার চেষ্টা করছিলেন, তারা এবার সফলতা পাবেন। শুধু পরিশ্রম করতে থাকুন, একের পর এক সাফল্য পাবেন।

মিথুন রাশি
কুম্ভ রাশিতে শুক্রের প্রবেশ মিথুন রাশির জাতকদের সাফল্য দেবে। তারা পরিশ্রমের পূর্ণ ফল পাবে। পরীক্ষা-ইন্টারভিউতে পাস করার সব সুযোগ রয়েছে।

তুলা রাশি
শুক্রের রাশি পরিবর্তন আপনার জন্য সুখকর প্রমাণিত হবে। অর্থ লাভ হবে এবং জীবনে প্রেম আসবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। যাঁরা প্রেম করে বিয়ে করতে চান তাঁদের জন্য এটি ভালো সময়।

মকর রাশি
কুম্ভ রাশিতে শুক্রের গোচর মকর রাশির জাতকদের উপকার করবে। যা তাঁদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। বস্তুগত সুবিধা বৃদ্ধি পাবে। এই রাশির কিছু জাতকদের বিয়ে ঠিক হবে।

কুম্ভ রাশি
যেহেতু শুক্র নিজেই কুম্ভ রাশিতে প্রবেশ করছে, তাই এই রাশির জাতকদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এই রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের অবস্থান খুবই শুভ হবে। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা থাকবে। অর্থ লাভ হবে। প্রেম জীবনও ভালো যাবে।












Click it and Unblock the Notifications